• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ছাত্রলীগের পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি শোভন-রাব্বানী

ঢাকা, ২ জানুয়ারী।। ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিতব্য পুনর্মিলনীতে আমন্ত্রণ পাননি ছাত্রসংগঠনটির সাবেক দুই শীর্ষ নেতা রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

আগামী শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ পুনর্মিলনীর আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দুর্নীতির অভিযোগে সদ্য সংগঠন থেকে বাদ পড়া সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীকে এ অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর বিষয়ে ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, হাইকমান্ড থেকে নির্দেশনা থাকায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি।

পুনর্মিলনীতে সংগঠনের সাবেক নেতাকর্মীরা নতুন নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও অভিজ্ঞতা বিনিময় করবেন।

উল্লেখ্য, গত বছর চাঁদাবাজিসহ নানা অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ