• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে বিএনপি

ঢাকা, ৫জানুয়ারী।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। রবিবার (৫ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছে।

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সোমবার বিকাল ৩টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির জাতীয় স্থায়ী কমিটির ১১ জন সদস্য সাক্ষাৎ করতে চান। এ জন্য তাদের সাক্ষাতের সময় চেয়ে চেয়ারপারসনের একান্ত সচিব এ.বি.এম. আব্দুস সাত্তারের স্বাক্ষরে একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়াসহ ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোটে দল সমর্থিত প্রার্থী ও তার এজেন্টদের হয়রানি বন্ধ করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ