• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত, ৮ বিভাগে দায়িত্ব বন্টন

ঢাকা, ৯ জানুয়ারী।। আওয়ামী লীগের নতুন সাংগঠনিক সম্পাদক হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শফিক। এছাড়া বিভাগীয় দায়িত্ব বণ্টন করা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের।

বুধবার (৮ জানুয়ারি) রাতে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে সাখাওয়াত হোসেন শফিককে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করেন।

প্রত্যেক সাংগঠনিক সম্পাদককে একটি করে বিভাগ এবং যুগ্ম সাধারণ সম্পাদককে দুটি করে বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে, ডা. দীপু মনিকে দেয়া হয়েছে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্ব, ড. হাছান মাহমুদকে দেয়া হয়েছে রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্ব এবং আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে দেয়া হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্ব।

এছাড়া সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেনকে দেয়া হয়েছে চট্টগ্রাম, বিএম মোজাম্মেল হককে খুলনা, এসএম কামালকে রাজশাহী, মির্জা আজমকে ঢাকা, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে রংপুর, আফজাল হোসেনকে বরিশাল, নাদেলকে ময়মনসিংহ, সাখাওয়াত হোসেন শফিককে দেয়া হয়েছে সিলেট বিভাগের দায়িত্ব।

প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি আওয়ামী লীগের নবনির্বাচিত নতুন কমিটির নেতারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবেন। ওই দিন শ্রদ্ধা নিবেদনের পর থেকেই তারা বিভাগীয় দায়িত্ব সফর শুরু করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ