• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এপ্রিল পর্যন্ত সভা-সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত আ.লীগের

সিসি ডেস্ক, ১১ মার্চ।। চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও সেমিনার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘দেশে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এপ্রিল পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ, আলোচনা সভা, সেমিনার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। তবে অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।

এছাড়াও জুন মাসের মধ্যে আওয়ামী মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে তাদের কাউন্সিল সমাপ্ত করার নির্দেশনা দেন তিনি।

করোনা মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে করোনার মতো কোনো সংবেদনশীল ও মানবিক ইস্যু নিয়ে রাজনীতি না করতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ