• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাঈদীর মুক্তি চাওয়ায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

সিসি ডেস্ক, ৪ এপ্রিল ।। যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় বহিষ্কার হয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিহাদুল ইসলাম।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত এই ছাত্রলীগ নেতা গত ২৯ মার্চ জিহাদুল ইসলাম নামের তার ফেসবুক পেজ থেকে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর কারামুক্তির দাবি জানিয়েছেন। বিষয়টি নজরে আসলে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে এক জরুরি সভায় জিহাদুলকে বহিষ্কার করা হয়।

জিহাদুল ইসলাম ঢাকার বঙ্গবন্ধু আইন কলেজের শিক্ষার্থী। এর আগে তিনি সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলেন। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার বাসিন্দা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নাটক করে বেশিক্ষণ টিকে থাকা যায় না। অনেকেই সুযোগ বুঝে ভোল পাল্টে দলে ভিড়েছে, কিন্তু সময়ে তাদের আসল চরিত্র প্রকাশ পায়। সাঈদীর মুক্তি চাওয়া বাংলাদেশ ছাত্রলীগের আদর্শের পরিপন্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ