• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে কারফিউ জারির দাবি কর্ণেল অলির

সিসি ডেস্ক, ৮ এপ্রিল।। করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার সুপারিশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘করেনাভাইরাসের সক্রমণ গত চারদিন থেকে ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এসময় করোনার প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। তিনি বলেন, অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।

বিবৃতিতে তিনি আরো বলেন, সমগ্র জাতির প্রতি আমার বিনীত অনুরোধ সরকারের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দয়া করে অতি জরুরি না হলে নিজ ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দেবেন না। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন। সকল প্রকার অনাচার-অত্যাচার, অবিচার, নগ্নতা, অসামাজিক কার্য্কলাপ থেকে বিরত থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ