• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মাওলানা আব্দুল লতিফ নেজামী আর নেই

ঢাকা, ১২ মে ।। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান।

সোমবার রাতে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তাকে নেওয়ার হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘আজ সোমবার ইফতারের পর নামাজের জন্য অজু করতে গিয়ে তিনি পড়ে যান। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান। তার জানাজা ও দাফনের বিষয় পরে জানাবেন বলে তিনি জানান।

আবদুল লতিফ নেজামীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ২০১২ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন মাওলানা আবদুল লতিফ নেজামী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ