• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সরকারি ছুটি নিয়ে যা বললেন ফখরুল

ঢাকা, ২৫ মে ।। প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। যদিও পবিত্র ঈদুল ফিতরের কারণে সীমিত সময়ের জন্য শপিংমলসহ বেশকিছু সরকারি মন্ত্রণালয় খুলে দিয়েছে সরকার। দেশের এই সাধারণ ছুটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার ঈদের নামাজ শেষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি বলেন ‘করোনাভাইরাসে দেশে লকডাউন করা হয়নি কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা দেশের চতুর্দিকে দেখতে পাচ্ছি, সাধারণ ছুটি ঘোষণা করার মধ্য দিয়ে মানুষ আসলে সাধারণ ছুটিটাই ভোগ করছে। লকডাউন নয়। দুর্ভাগ্যজনকভাবে হলেও, সরকারের এই বিষয়টাতে যে ধরণের গুরুত্ব দেয়া প্রয়োজন ছিলো সেটা দিতে তারা ব্যর্থ হয়েছে।’

তিনি আরো বলেন, ‘কোথাও কোনো দায়িত্বের লেশ আমরা দেখতে পারছি না, সমন্বয় দেখতে পারছি না। একটা যে সেন্স অব রেসপনসেভিলিটি সেটা দেখতে পারছি না। আপনি পুরোটাই পারবেন-সেটা সম্ভব না এখন। কিন্তু আপনি করার চেষ্টা করছেন আন্তরিকভাবে সেটা ভিজিবল হতে হবে- সেটাই আমরা দেখছি না।’

বিএনপির এই মহাসচিব আরো বলেন, ‘আমরা দেখেছি, কয়েকবার বিভিন্ন সিদ্ধান্তের কারণে সারাদেশেই মানুষ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আপনারা দেখলেন এবার ঈদের আগে এবং তারও আগে গার্মেন্টসসহ ছুটি- সব মিলিয়ে এখন সারাদেশের মানুষই করোনাতে আক্রান্ত হয়ে পড়েছে। প্রতিদিন সংখ্যা বাড়ছে এবং বৃদ্ধির কারণটা হচ্ছে যে, পরীক্ষা হচ্ছে বেশি সংক্রামিত সংখ্যাও সেজন্য বাড়ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ