• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারে যুবদলের প্রতিনিধি সম্মেলনে হট্টগোল

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীর ডোমারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিনিধি সম্মেলনে দু’পক্ষের মধ্যে আধা ঘন্টাব্যপি ধাক্কাধাক্কি ও মারামারি হয়েছে। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে প্রতিনিধি সম্মেলন সম্পূর্ণ হয়। সোমবার (২৪ আগষ্ট) বিকাল ৩ টার দিকে নাট্য সমিতি মিলনায়তনে প্রতিনিধি সম্মেলনের স্থানে এ ঘটনাটি ঘটে। নীলফামারী জেলা যুবদল সম্মেলনটির আয়োজন করে।
স্থানীয় বাটার মোড়ে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা গাড়ী থেকে নামার সাথে সাথেই ডোমার উপজেলা ও পৌরসভার কমিটিকে ভুয়া কমিটি বলে শ্লোগান দিতে শুরু করে একাংশ। অতিথিরা মঞ্চে প্রবেশ করলে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারিও হয়। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে স্বল্পসময়ে অনুষ্ঠান শেষ করে অতিথি বৃন্দ।
জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ্ রুবেল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) চৌধুরী মুহাম্মদ মহেবুল্লাহ আবু নুর, কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ন সাধারন সম্পাদক রেজা পাহলভী মাসুম, সহ-সম্পাদক জিএস বাবুল, সহ-সাধারন সম্পাদক (রংপুর বিভাগ) নাজমুল আলম নজু, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মাহফুজ-উন-নবী ডন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা যুবদলের সাধারন সম্পাদক শাহদাৎ হোসেন চৌধুরী।
কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় ও রংপুর বিভাগীয় নেতৃবৃন্দ নীলফামারী ও ডোমার উপজেলা যুবদলের প্রতিনিধি সভায় অংশ গ্রহন করেন। ডোমারে নেতকাকর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবোঝি হয়েছে। আমরা সমাধান করে ফেলবো।
বিক্ষুব্ধ একাংশের নেতাকর্মীরা বলেন, ২০১৮ সালে উপজেলা যুবদলের একটি কমিটি ঘোষনা করা হয়েছে। এ পর্যন্ত তারা কোন কার্যক্রম করতে পারে নাই কর্মীদের বাঁধায়। আবারো তাদের কমিটিতে আনার একটি ষড়যন্ত্র চলছে। তাই আমরা প্রতিবাদ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ