• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দেশে উন্নয়নের জোয়ার অথচ বিএনপি নেতারা কোনও উন্নয়ন দেখে না: হানিফ

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ।। নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিষোদগার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, দেশে উন্নয়নের জোয়ার চলছে। অথচ বিএনপি নেতারা কোনও উন্নয়ন দেখেন না। কারণ তারা কখনও দেশের উন্নয়ন করেনি। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দফতরের উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, অতীতে বিএনপি-জামায়াত তাদের সরকারের আমলে দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে লালন-পালন করে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সেই দুর্নীতির মূল এখন উৎপাটন হচ্ছে। তাই সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করা হচ্ছে, মানে দুর্নীতিবাজদের পক্ষ নেওয়া হচ্ছে।

বিএনপিকে জনবিচ্ছিন্ন দল উল্লেখ করে তিনি আরও বলেন, এই দলের কথা বলার কিছু নেই। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে তারা জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মাহবুব উল আলম হানিফ নির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ