• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপি ক্ষমতায় এলে দেশটাকে বিক্রি করে দিতে পারে : তথ্যমন্ত্রী

সিসি ডেস্ক ।। তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ ব‌লে‌ছেন, একজন ভাইস চেয়ারম্যান বললেন বিএনপির জেলা পর্যায়ে কমিটি করার জন্য সেখানে কমিটি বাণিজ্যিক হচ্ছে। যারা এমন কমিটি করার সময় বাণিজ্য করে তারা যদি দেশের দায়িত্ব পায় তবে দেশটা তো তারা বাণিজ্যের জন্য বিক্রি করে দিতে পারে। যারা জেলা ক‌মি‌টি নি‌য়ে বাণিজ‌্য ক‌রে তারা ক্ষমতায় আস‌লে দেশ নি‌য়েও বাণিজ‌্য কর‌বে।

আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জননেতা আব্দুর রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী এবং চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মেজর হাফিজ সাহেবকে যেভাবে নোটিশ দিয়ে অপমান করা হয়েছে, সেটার জবাব তিনি জনসম্মুখে দিয়েছেন। সেখানে একটি কথা খুবই গুরুত্বপূর্ণ। মেজর হাফিজ বলেছেন, বিএনপিতে কমিটি বাণিজ্য হচ্ছে। বিএনপির হাতে দেশ ও দল নিরাপদ নয়।

তিনি বলেন, শুনলাম বিএনপি সীমান্ত হত্যা বন্ধ করার জন্য কালোব্যাজ ধারণ করবে। বিএনপিকে অনুরোধ জানাব, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন সীমান্ত হত্যা কি পরিমাণ ছিল আর এখন কোন পর্যায়ে আছে। সেই পরিসংখ্যান দেখবার জন্য। তাদের (তাদের) আমলের যে পরিমাণ সীমান্ত হত্যা হতো তার চেয়ে এখন অনেক কমেছে। আমাদের সরকার চেষ্টা করছে এজন্য সীমান্তহত্যা একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার। সেজন্য আগামীকাল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ