• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালী

এস. এম. রকি ।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হৃদয় হোক রঙিন” এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে ১৮ মার্চ বৃহস্পতিবার দিনাজপুর জেলা, সদর ও শহর শাখা ছাত্রলীগের আয়োজনে আনন্দ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দিনাজপুর জেলা ছাত্রলীগের আনন্দ র‌্যালী জেলা ছাত্রলীগের সভাপতি তানভির ইসলাম রাহুলের নেতৃতে দুপুর ১২টায় শহরের বাসুনিয়াপট্টি দলীয় কার্য়ালয় থেকে মর্ডাণ মোড়,লিলির মোড়, হাসপাতাল মোড়,মুন্সিপাড়া মালদাহপট্টি হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানজ্জামান চঞ্চল, যুগ্ম আহবায়ক শামীম রেজা, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদনান বিন রতন, জেলা ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, এ ইসলাম আরিফ, সানি, নীল, রাকেশ, আলিফ, রিয়াল, প্রান্ত, রেজওয়ান, রাব্বী, সদর উপজেলা ছাত্রলীগের সাব্বির, রুহুল, সাজ্জাদ, কাইয়ুম, মিজান, ইমরান, এমদাদ, রাকিব, শামীম, বিপ্লব প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ