সিসি নিউজ ।। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি ঘোষনা করেছে দলটির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা। দলের সভাপতি এরশাদ হোসেন পাপ্পু ও সাধারন সম্পাদক এম এ পারভেজ (লিটন) কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর উপজেলা শাখার আহবায়ক কমিটিতে মনিরুজ্জামান চৌধুরী ময়নুলকে আহবায়ক ও ইফতিয়ার আলম সোহাগকে সদস্য সচিব এবং সৈয়দপুর পৌর শাখার আহবায়ক কমিটিতে জয়নাল আবেদীনকে আহবায়ক ও শাফায়েত হোসন রানাকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
এ ছাড়া একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটিতে দেলোয়ার হোসেনকে আহবায়ক ও দেবাশীষ সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
উল্লেখ্য যে, এবারে প্রথম কিশোরগঞ্জ উপজেলা কমিটি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার অধীনে আহবায়ক কমিটি ঘোষনা করা হলো। ইতিপূর্বে নীলফামারী জেলা কমিটির অধীনে কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।