• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খালেদা জিয়া করোনায় আক্রান্ত

সিসি নিউজ ডেস্ক ।। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এ বিষয়ে জানে না পরিবার ও দল।

শনিবার বিকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ রোববার (১১ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে। আইসিডিডিআরবি’র ল্যাবরেটরিতে তার করোনা পরীক্ষা করানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও দপ্তর বলছে, তারা কিছু জানে না। তারা এ বিষয়ে অবহিত নন। এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দর বলেন, ‘নো কমেন্ট’। আর বোন সেলিমা রহমান বলেন, ‘আমি তো বেশ কয়েকদিন ধরে যাইনি। শরীরটা ভালো না। এ সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ