• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ ৩ বাংলাদেশি

সিসি নিউজ ডেস্ক ।। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও আছেন এই বাঁহাতি পেসার। তাঁর সঙ্গে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বর্ষসেরা ওয়ানডে দলে সর্বোচ্চ তিনজন বাংলাদেশের। পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের আছেন দুজন করে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ষসেরা ওয়ানডে দলের তালিকা প্রকাশ করেছে আইসিসি। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। দুই ওপেনার পল স্টার্লিং আর ইয়ানেমান মালানের পর তিনে ব্যাট করবেন বাবর। চারে নামবেন তাঁরই ফখর জামান।

ব্যাটিংয়ে দারুণ একটা বছর কাটানো দক্ষিণ আফ্রিকান রাসি ফন ডার ডুসেনকে ব্যাটিং অর্ডারের পাঁচে ও অলরাউন্ডার হিসেবে সাকিবকে ছয়ে রাখা হয়েছে। ২০২১ সালে নয়টি ওয়ানডে খেলেছেন সাকিব। যেখানে ব্যাট হাতে ৩৯.৫৭ গড়ে করেছেন ২৭৭ রান। এ ছাড়াও বাঁহাতি স্পিনে শিকার করেছেন ১৭ উইকেট।

উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে এরপরই আছেন আরেক বাংলাদেশি মুশফিকুর রহিম। গত বছর সাকিবের সমান নয় ম্যাচ খেলে ৫৮.১৪ গড়ে ৪০৭ রান করেছেন মুশফিক। দলে বাংলাদেশ পেসার মোস্তাফিজের সঙ্গে আছেন শ্রীলঙ্কান দুশমন্থ চামিরা। ২০২১ সালে মোট ১০ ওয়ানডেতে ৫.০৩ ইকোনমিতে ১৮ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

দুই পেসারের সঙ্গে একাদশে দুজন স্পিনার রাখা হয়েছে। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে আইরিশ অফ স্পিনার সিমি সিং।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:
পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্থ চামিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ