• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিয়ের পিঁড়িতে বসছেন ম্যাক্সওয়েল

সিসি নিউজ ডেস্ক ।। ২০১৭ সাল থেকে ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমনের সঙ্গে পরিচয় গ্লেন ম্যাক্সওয়েলের। সেই পরিচয় গড়াচ্ছে পরিণয়ের দিকে। এবার গাঁটছড়া বাঁধার পালা। আর সে কারণে পাকিস্তান সফরে যেতে পারছেন না এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

আগামী ২৭ মার্চ রমনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। এদিকে ৩ মার্চ পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুধু পাকিস্তান সফর নয় বিয়ের কারণে আইপিএলে শুরুর দিকের ম্যাচও মিস করবেন ম্যাক্সওয়েল। এবারের আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর সম্প্রচারক চ্যানেল ফক্স স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি জানান ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল-রমনের বিয়ের আমন্ত্রণপত্র লেখা হয়েছে তামিল ভাষায়। সংবাদমাধ্যমের খবর, বিয়ের অনুষ্ঠান মেলবোর্নে হলেও সেটি হবে তামিল ব্রাহ্মণ রীতিতেই। এক সপ্তাহের মধ্যে বিয়ের তিনটি আলাদা অনুষ্ঠান করবেন ম্যাক্সওয়েল। দুই পরিবারের স্বজন ও কাছের বন্ধুবান্ধব মিলিয়ে প্রায় ৩৫০ জন অতিথি থাকবেন।

বিয়ের এই আমন্ত্রণপত্র এরই মধ্যে টুইট করেছেন ভারতীয় অভিনেত্রী কস্তুরী শঙ্কর। এই অভিনেত্রী টুইটে লিখেছেন, ‘ভিনি রমনকে বিয়ে করছেন গ্লেন ম্যাক্সওয়েল। এই মিষ্টি তামিল আমন্ত্রণপত্র থেকে যতটুকু বোঝা যাচ্ছে, তামিল ব্রাহ্মণ রীতিতেই বিয়েটা হবে…সেখানে কি সাদা গাউনের বিয়েও হবে? গ্লেন ও ভিনিকে অভিনন্দন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ