• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সাকিব খেলবেন দক্ষিণ আফ্রিকায়

সিসি নিউজ ডেস্ক ।। শারীরিক ও মানসিক অবসাদের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেকোনো একটা সংস্করণে খেলতে চাননি সাকিব আল হাসান। আফগানিস্তান সিরিজ শেষে ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার আগে এমনটাই জানিয়েছিলেন তিনি। খেলার মতো অবস্থায় না থাকায় বিসিবি অবশ্য সাকিবকে দুই মাসের ছুটিও দিয়েছিল।

তবে দুবাই থেকে দেশে ফিরেই নাকি স্বস্তি ফিরে পেয়েছেন সাকিব। বোর্ডের সঙ্গে আলোচনার পর এখন দক্ষিণ আফ্রিকায় যেতে চান তিনি। আগামীকাল রোববার সাকিব প্রোটিয়া সফরের জন্য রওনা দেবেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বোর্ডে আসেন তিনি। তারপর বিসিবি সভাপতি ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসেন তিনি।

আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন নাজমুল হাসান পাপন ও সাকিব। এ সময় সাকিব বলেন, ‘পাপন ভাইর (বিসিবি সভাপতি) সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে। আজ আবার কথা হলো। যেহেতু তিন সংস্করণেরই আছি, এখন থেকে তিন সংস্করণেরই নিয়মিত খেলব।’

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিজেকে ফিট মনে না করায় দুই মাসের ছুটি দেওয়া হয় সাকিবকে। এর আগে সর্বশেষ নিউজিল্যান্ড সফর থেকেও ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন তিনি। তবে এবার সাকিবের কণ্ঠে ভিন্ন কথাই শোনা গেল। বিশ্রাম নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলরাউন্ডার বললেন, ‘এখন থেকে বোর্ড সিদ্ধান্ত নেবে, কখন বিশ্রাম দেওয়া দরকার। তিন সংস্করণে নিয়মিত খেলার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা সফরেও আমি খেলছি।’

সাকিব মানসিকভাবে ঠিকঠাক ছিল না জানিয়ে এ সময় পাপন বলেন, ‘আসলে সে একটু মানসিকভাবে বিধ্বস্ত। এটা আমাদের সকলেরই কোনো না কোনো সময় হয়। আপনারা অনেকে ধারণা করে নিচ্ছেন, এর সঙ্গে সমস্যা, ওর সঙ্গে সমস্যা। এসব কিছুই না। সে আমার সঙ্গে আলোচনা করেছে এবং বলেছে দক্ষিণ আফ্রিকা সফর সহ সব সংস্করণে খেলত চায়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ