• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :

আরচারিতে ভারতকে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ

সিসি নিউজ ডেস্ক ।। আরচারিতে ভারতকে হারিয়ে দ্বিতীয় স্বর্ণ জয় করেছে বাংলাদেশ আরচাররা। এর আগে শনিবার দেশটির ফুকেটে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারির স্টেজ ওয়ানে বাংলাদেশের প্রথম স্বর্ণ জিতেছিলেন রোমান সানা ও নাসরিন আক্তার।

পরে দুপুরে ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে রিকার্ভ নারী দলগততে বাংলাদেশের তিন আরচার দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা দ্বিতীয় স্বর্ণ জিতেছেন। আরেকটি স্বর্ণও নিশ্চিত বাংলাদেশের। অল বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হবেন দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তার।

রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে ফলাফল ৪-৪ সেটে সমান হলে টাইব্রেকারে স্বর্ণ নির্ধারণ হয়। টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে পরাজিত করে।

প্রথম সেটে বাংলাদেশ ৪৭-৪৮ পয়েন্টে হেরে যায়। পরের সেটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ৫৪-৪৫ পয়েন্টে জিতে। তৃতীয় সেটে বাংলাদেশ জেতে ৬০-৫৬ পয়েন্টে। চতুর্থ সেটে ভারত ৫৬-৫০ পয়েন্টে জিতে ফাইনালকে টাইব্রেকারে নিয়ে যায়। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বাংলাদেশ ২৮-২৭ পয়েন্টে ভারতকে হারিয়ে স্বর্ণ নিশ্চিত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ