• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ব্র্যান্ড হাউস ইয়াং ষ্টার টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ব্র্যান্ড হাউস ইয়াং ষ্টার টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট শুরু হয়েছে। সোমবার সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ময়নার সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবি ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু।

টুর্ণামেন্টে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, ঈশ্বরদী ও সৈয়দপুরে মোট ২৬টি দল অংশ গ্রহণ করার কথা জানান আয়োজক সংগঠন সৈয়দপুরের ইয়াং ষ্টার ক্রিকেট একাডেমি।

উদ্বোধনী খেলায় সৈয়দপুর ক্রিকেট একাডেমি টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১১৭ রান। জবাবে সৈয়দপুর সিটি ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। এতে ১৬ রানে জয় পায় সৈয়দপুর ক্রিকেট একাডেমি।

খেলায় বিজয়ী দলের মেহেদ হাসান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ