Category: রংপুর বিভাগ

  • নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প সমাপণী অনুষ্ঠিত

    নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প সমাপণী অনুষ্ঠিত

    সিসি নিউজ।। নীলফামারী জেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শিশু সুরক্ষা প্রকল্পের সমাপণী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় সংস্থার অপারেশন বিভাগের জেষ্ঠ পরিচালক চন্দন জেড গমেজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংস্থার নীলফামারীর জেষ্ঠ ব্যবস্থাপক অনুকুল চন্দ্র বর্মণ। অন্যান্যের…

  • নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা

    নীলফামারীতে প্রতিবন্ধী বৃদ্ধকে কুপিয়ে হত্যার চেষ্টা

    সিসি নিউজ।। নীলফামারী সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে মমিনুর রহমান (৬০) নামে এক প্রতিবন্ধী বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ৯ দিন ধরে হাসপাতালের বিছানায় তীব্র যন্ত্রনায় কাতরাচ্ছে। এঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ রোববার (৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সদর…

  • সারের দাবিতে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ কৃষকদের

    সারের দাবিতে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ কৃষকদের

    সিসি নিউজ ডেস্ক।। ন্যায্যমূল্যে চাহিদামতো সারের দাবিতে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন লালমনিরহাটের চাষিরা। আজ রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) গুদামের সামনের মহাসড়ক অবরোধ করা হয়। ভুক্তভোগী কৃষকেরা জানান, চলতি আমন মৌসুমের শুরু থেকে লালমনিরহাটে ন্যায্যমূল্যে চাহিদামতো সার পাওয়া যাচ্ছে না। ডিলার ও কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট এর…

  • নীলফামারীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

    নীলফামারীতে সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু

    সিসি নিউজ।। নীলফামারীতে সাপের কামড়ে মোন্নাফ শাহ রহমান মানিক (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোন্নাফ ওই এলাকার মশিউর রহমানের ছেলে। সে নীলফামারী ক্যাডেট একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া শেষ নিজ কক্ষে ঘুমাতে যায় মোন্নাফ। শুক্রবার ভোরে তার…

  • সৈয়দপুর বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেনা নিজ প্রতিষ্ঠানের ৪৮ শিক্ষার্থী

    সৈয়দপুর বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেনা নিজ প্রতিষ্ঠানের ৪৮ শিক্ষার্থী

    সিসি নিউজ।। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর বিজ্ঞান কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না নিজেদরই ৪৮ জন শিক্ষার্থী। এসএসসি-২০২৬ ফলাফলে ওই শিক্ষার্থীদের জিপিএ-৫ ছিলনা। আর কারণে ওই শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারতেছে না। ফলে তাদের অভিভাবকরা ধর্না দিচ্ছেন কলেজটিতে। এদিকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিতে দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে আবেদন…

  • আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, নারীসহ গ্রেফতার-৪

    আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, নারীসহ গ্রেফতার-৪

    ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার ভোরে নিজ নিজ বসতবাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে পাঠানো আসামিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান নদীপাড়া এলাকার আল আমিন (২৬), রুহুল…

  • সৈয়দপুরে যাত্রীদের আসন ও বাস সংখ্যা বৃদ্ধির দাবিতে বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

    সৈয়দপুরে যাত্রীদের আসন ও বাস সংখ্যা বৃদ্ধির দাবিতে বাস-মিনিবাস মালিক ও শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

    সিসি নিউজ।। রংপুর-দিনাজপুর ও ঠাকুরগাঁও রুটে বাসের সংখ্যা বৃদ্ধি এবং যাত্রী সেবার মানোন্নয়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সৈয়দপুর বিসিক শিল্প নগরী সংলগ্ন নীলফামারী বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির…

  • সৈয়দপুরের নিখোঁজ রাসেল ৫ দিন পর অচেতন অবস্থায় রংপুর থেকে উদ্ধার

    সৈয়দপুরের নিখোঁজ রাসেল ৫ দিন পর অচেতন অবস্থায় রংপুর থেকে উদ্ধার

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরের নিখোঁজ রিকশা চালক রাসেলকে  ৫ দিন পর রংপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে খোঁজ পেয়ে আত্মীয় স্বজন রংপুর শহরের ধাপ এলাকা থেকে তাকে উদ্ধার করেছে। সেখানে সে ড্রেনের পাশে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে ছিল। রিকশা চালক রাসেল সৈয়দপুর শহরের নিয়ামতপুর সরকারপাড়া মসজিদ বায়তুল্লাহ (নতুন মসজিদ) সংলগ্ন এলাকার রিকশা…

  • ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, টাস্কফোর্সের অভিযানে ১৬ নৌকা ও ৪ খননযন্ত্র ধ্বংস

    ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, টাস্কফোর্সের অভিযানে ১৬ নৌকা ও ৪ খননযন্ত্র ধ্বংস

    সিসি নিউজ।। তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে নীলফামারীর ডিমলা উপজেলা প্রশাসনের টাস্কফোর্স। আজ মঙ্গলবার বিকেলে নদীর একাধিক পয়েন্টে এ অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় নদী থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৬টি নৌকা ও ৪টি খননযন্ত্র ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। নদীপারের বাসিন্দা…

  • দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

    দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

    দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। এসময় তিনি বিদ্যালয়টি ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। মন্ত্রী দিনাজপুরে বেলা ১২টায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচী’ শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শেষে দুপুর আনুমানিক আড়াইটায় তিনি নির্ধারিত…

  • খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

    খানসামায় বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন

    খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা বাজারে পূবালী ব্যাংক পিএলসি পাকেরহাট উপ-শাখার উদ্যোগে গ্রাহকদের বাংলা কিউআর কোড ব্যবহারে তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগাস্ট) দুপুরে উপজেলার খানসামা বাজারে তিন দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়। আলোচনা সভা শেষে…

  • প্রধানমন্ত্রী দেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন- সাবেক সংসদ সদস্য তুহিন

    প্রধানমন্ত্রী দেশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছেন- সাবেক সংসদ সদস্য তুহিন

    সিসি নিউজ।। নীলফামারীতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন নীলফামারী- ১ আসনের সাবেক সংসদ সদস্য ও এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। শনিবার বিকেলে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সবার আয়োজন করে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এ সময় তিনি প্রধান অতিথির বক্তৃতায় নীলফামারীর ব্যবসা-বাণিজ্যের…

  • সৈয়দপুরে ছিনতাইয়ের শিকার সেই রেজোয়ানের পাশে ইউএনও

    সৈয়দপুরে ছিনতাইয়ের শিকার সেই রেজোয়ানের পাশে ইউএনও

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্য দিবালোকে যাত্রীবেশে দুই ছিনতাইকারী বালক রেজোয়ান হোসেনের (১৪) ব্যাটারি চালিত ভ্যান ছিনিয়ে নেয়। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি হারিয়ে বালক রেজোয়ান হাউমাউ করে কেঁদে কেঁদে ভ্যান উদ্ধারে উপস্থিত সকলের কাছে সহযোগিতা চান। আর এই দৃশ্যটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। নজরে আসে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলার। তিনি…

  • নীলফামারীতে বিজিবির উদ্যোগে সীমান্ত এলাকার ২৭ যুবককে প্রশিক্ষণ প্রদান

    নীলফামারীতে বিজিবির উদ্যোগে সীমান্ত এলাকার ২৭ যুবককে প্রশিক্ষণ প্রদান

    সিসি নিউজ।। সীমান্তবর্তী এলাকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করে আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬বিজিবি) এর উদ্যোগে ১৫ দিনব্যাপী মোবাইল ফোন ও হার্ডওয়ার সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনিতে প্রধান অতিথি হিসেবে…

  • দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

    দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ

    সিসি নিউজ।। দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে রেখেছে ক্ষুদ্ধ শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টা থেকে দিনাজপুরের জেলা শহরের সঙ্গে আভ্যন্তরিনসহ অন্য জেলার সঙ্গে সড়কের বিভিন্ন পয়েন্টে আড়াআড়িভাবে বাস রেখে অবরোধ করে রেখেছে তারা। একই সঙ্গে শহরের প্রবেশপথে বাস রেখে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করেন শেখ…

  • নীলসাগর গ্রুপের পবিত্র মিলাদুন্নবী পালিত

    নীলসাগর গ্রুপের পবিত্র মিলাদুন্নবী পালিত

    সিসি নিউজ।। নীলফামারীতে নীলসাগর গ্রুপের কনজ্যুমার প্রোডাকশনের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বাদ জোহর জেলার জলঢাকা উপজেলার টেংগনমারীস্থ কনজ্যুমার প্রডাকশন কারখানা চত্বরে মিলাদ মাহফিল ও হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও আলোচনা সভায় অংশগ্রহন করেন নীলসাগর গ্রুপের উদেষ্টা ও নীলফামারী সরকারি কলেজের সাবেক…

  • বিরোধীদল সারের কৃত্রিম সংকট তৈরী করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়: প্রতিমন্ত্রী

    বিরোধীদল সারের কৃত্রিম সংকট তৈরী করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়: প্রতিমন্ত্রী

    সিসি নিউজ।। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি), বিরোধীদল কৃত্তিম ভাবে সারের সংকট তৈরী করে সরকারের ইমেজ নষ্ট করতে চায়। যত সারের ডিলার বিগত আওয়ামীলীগ সরকারের আমলে নিয়োগ দেয়া হয়েছে। সেই আমল থেকে বাপ দাদারা মিলে তারা করতেই আছে। আমরা আগের ডিলার বাতিল না করে শূন্য পদে ডিলার নিয়োগের ২য় পরিপত্র দিয়েছি। ৩য় পরিপত্রের…

  • পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাক-বিতন্ডা

    পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাক-বিতন্ডা

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে এমপির মধ্যে বাক-বিতন্ডার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে ওই ঘটনা ঘটে। এমপিদ্বয় হলেন নীলফামারী-৪ আসনের জামায়াত ইসলামীর সাংসদ হাফেজ আব্দুল মুনতাকিম ও বিএনপি’র সংরক্ষিত নারী সাংসদ বিলকিস ইসলাম। সূত্র মতে, নবনির্মিত সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনের সময় নাম ফলকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)…

  • ডিমলায় পরিমাপে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

    ডিমলায় পরিমাপে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে অর্থদণ্ড

    সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনের মালিককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে একটি মুড়ির মিলকে আরও অর্থদণ্ড করা হয়। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ডিমলা উপজেলা সদরের বাবুর হাট বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের…

  • ডিবি পুলিশ সেজে প্রতারণার ফাঁদ, খানসামায় আটক ২

    ডিবি পুলিশ সেজে প্রতারণার ফাঁদ, খানসামায় আটক ২

    সিসি নিউজ।। দিনাজপুরের খানসামায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়্যারলেস সেট, মোবাইল ফোন, ব্যাংকের চেক, এটিএম কার্ড, মোটরসাইকেলসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন ঠাকুরগাঁও সদর থানার গোয়ালপাড়া পূর্ব (শান্তিনগর) এলাকার মো. নুরুল…