Category: রংপুর বিভাগ
-

রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার
সিসি নিউজ।। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও ছেলে-মেয়েসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), তাঁদের মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও…
-

সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো স্কুলছাত্রীর বাল্যবিয়ে
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলপড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামে এ ঘটনা ঘটে। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শ্বাষকান্দর গ্রামের আনাশা পাড়ার মো. সাদেকুল ইসলামের…
-

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু
সিসি নিউজ।। দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার গ্রামের মো. সেলিম সরকারের স্ত্রী সম্পা…
-

উলিপুরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১২টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক। মৃত শিশুরা হলো উলিপুর পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের ইউনুস আলীর ছেলে আরমান (৪) এবং তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের নুর আলমের ছেলে…
-

কিশোরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোলাম রাব্বানী লাবু মিয়া (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের কেশবা কলেজ গেট এলাকায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাবু মিয়া ওই গ্রামের গোলাম রাব্বানীর (বাদশা) ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে…
-

নীলফামারী সদর উপজেলা বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণা
সিসি নিউজ।। নীলফামারী সদর উপজেলাকে বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া মুক্ত ঘোষণা করা হযেছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, নিকাহ রেজিস্ট্রারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা…
-

সৈয়দপুরে ২৬ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারে ধীর গতি
সিসি নিউজ।। দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর নীলফামারীর সৈয়দপুর শহরের বেহাল দুটি প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে। এতে প্রায় ২৬ কোটি টাকা ব্যয় হচ্ছে। তবে কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। কাজের মান নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছে। গত ১০ মাসে সড়কটির সংস্কার কাজ শেষ হয়েছে মাত্র ৩০ শতাংশ। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও…
-

ডিমলা থানা ভবনের ছাদের পলেস্তার খসে ডিউটি অফিসার আহত
সিসি নিউজ।। নীলফামারীর ডিমলা থানার জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তার খসে পড়ে থানার ডিউটি অফিসার এএসআই মসলিম উদ্দিন আহত হয়েছেন। একই ঘটনায় পুলিশের সরকারি কাজে ব্যবহৃত একটি ডেস্কটপ কম্পিউটার ভেঙে সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ডিউটি অফিসারের কে আরও তিনজন সেবাগ্রহীতা ছিলেন। এ ঘটনার পর…
-

ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ডোমার প্রতিনিধি।। নীলফামারীর ডোমার বাজার বাটারমোড়ে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফ্যাসিষ্ট সরকারের হাজার কোটি টাকা লুটপাটের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী। বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুবের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন, এ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ , ইলেকট্রেকশিয়ান…
-

সৈয়দপুরে ভোক্তা অধিকারের অভিযান: দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ ১৫ আগস্ট (শনিবার) পরিচালিত এ অভিযানে সুগন্ধি চিনিগুড়া চালের দাম বেশি রাখা এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানসূত্রে জানা যায়, শনিবার সৈয়দপুর…
-

নীলফামারীতে ডেঙ্গু সচেতনতায় বিএনসিসির শোভাযাত্রা
সিসি নিউজ।। নীলফামারী সরকারি কলেজ বিএনসিসির উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ চত্বরে ফিরে পরিচ্ছন্নাতা কর্মসূচিতে অংশ নেয় বিএনসিসির সদস্যরা। সব শেষে কলেজের একাডেমিক ভবনের সামনে ১০টি ঔষধী গাছের…
-

সৈয়দপুরে বিদ্যুৎ অফিসের নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
সিসি নিউজ।। দীর্ঘ সময় ও অনিয়মিত লোডশেডিংয়ের কারনে জেলার সৈয়দপুর উপজেলার গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ কারনে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার শঙ্কা করেছে নেসকো। তাই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার এবং পুলিশ টহলের ব্যবস্থা করতে থানায় লিখিত আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। থানায় দেওয়া লিখিত আবেদনে বলা হয়, জাতীয় গ্রিডে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের…
-

কিশোরগঞ্জে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে চারালকাটা নদী থেকে তালেবুর রহমান (৩২) নামে এক যুবককে মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার নিতাই ইউনিয়নের চাড়ালকাটা নদীর সাইফোন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তালেবুর রহমান ওই ইউনিয়নের পশ্চিম কাছারীপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে। স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে তালেবুর…
-

নীলফামারীতে খেলার মাঠে অবৈধ দোকান উচ্ছেদে অভিযান
সিসি নিউজ।। নীলফামারীতে খেলার জন্য উন্মুক্ত রাখা হয়েছে শহরের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী বড়মাঠটি। শতবছর ধরে এ মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাটমিণ্টন, কাবাডিসহ নানা ধরণের খেলার আসর বসে প্রতিনিয়ত। সম্প্রতি অবৈধ দখলদারের কবলে পড়েছে মাঠটি। প্রতিনিয়ত বিচ্ছিন্নভাবে বসছে প্রায় ৪০টির অধিক ফুচকা, পিঠা, চা-বিস্কিটসহ হরেক রকম দোকান। এসব দোকানের ভীরে সংকুচিত হয়ে পড়েছে খেলার আসর। মাঠের ঐতিহ্য…
-

এসএসসি পরীক্ষা: নীলফামারী জেলায় পাশের হারে মেয়েরা এগিয়ে
সিসি নিউজ।। নীলফামারী জেলায় এবারের এসএসসি পরীক্ষায় পাশের হারে এগিয়ে রয়েছে মেয়েরা। ১০ হাজার ৭৬৬ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৭৩৫ জন। পাশের হারে ৬২ দশমিক ৫৬ ভাগ। অপরদিকে জেলায় ১১হাজার ৩৮০জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৫ হাজার ৯৩২জন। পাশের হারে ৫২ দশমিক ১৩ ভাগ। এ জেলার…
-

রেল কর্মকর্তাদের ওপর হামলার প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন
সিসি নিউজ।। বিভিন্ন সময়ে রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপর বিনা টিকিটে ভ্রমণকারী সংঘবদ্ধ চক্রের দ্বারা সন্ত্রাসী হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সৈয়দপুর স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম…
-

নীলফামারীতে শিশুদের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
সিসি নিউজ।। ‘একটি শিশু একটি গাছ, সবুজ হোক চারপাশ’ শ্লোগানে নীলফামারীতে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোসের্র (এনসিটিএফ) শিশুরা। সোমবার দুপুরে নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ওই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুজ্জামান ফিরোজ, জেষ্ঠ শিক্ষক শিরিন বানু,…
-

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন, শীর্ষে ক্যান্ট. পাবলিক স্কুল
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৩ হাজার ১৯৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ হাজার ৩২৮ জন। এ উপজেলায় সার্বিক পাসের হার ৭২ দশমিক ৭৭ শতাংশ। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৮৭১ জন শিক্ষার্থী। এছাড়া উপজেলায় মোট ৫১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলের প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে…
-

সৈয়দপুরে বাসের চাপায় কৃষক নিহত
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাসের চাপায় আব্দুল লতিফ (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার দুপুরে সৈয়দপুর-রংপুর মহাসড়কে বসুনিয়া মোড় এলাকায় এঘটনা ঘটে। তিনি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামের মৃত মামুদ কানছেরের ছেলে। প্রত্যক্ষ্যদশীরা জানায়, আব্দুল লতিফ মাথায় ঘাসের বোঝা নিয়ে বসুনিয়া মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা…
-

সৈয়দপুরে নিজ ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নে স্মৃতি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে ওই ইউনিয়নের বটতলী বাজার এলাকায় নিজ শয়নকক্ষে এ ঘটনা ঘটে। নিহত স্মৃতি আক্তার ওই এলাকার মোঃ নইমুল হকের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, রাতের যেকোনো সময় নিজ ঘরের বাঁশের সরের (আড়া) সাথে…