Category: রংপুর বিভাগ

  • দ্রব্য মূল্যেরউর্দ্ধগতির প্রতিবাদে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যেরস্মারকলিপি

    দ্রব্য মূল্যেরউর্দ্ধগতির প্রতিবাদে নীলফামারীতে ১১ দলীয় ঐক্যেরস্মারকলিপি

    সিসি নিউজ।। গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন ১১ দলীয় ঐক্য নীলফামারী জেলা শাখা। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে স্থানীয় আল হেলাল একাডেমী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান…

  • সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিকের আড়াই লাখ টাকা জরিমানা

    সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিকের আড়াই লাখ টাকা জরিমানা

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্হ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না এবং সংরক্ষন করার দায়ে দুই হোটেল ব্যবসায়ীকে ২ লাখ ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৪ আগষ্ট) বিকেল ৪টার দিকে শহরের পাঁচমাথা মোড়ে অবস্থিত তাজির উদ্দিন গ্রান্ড হোটেল ও আল সামস্ হোটেল এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাজির উদ্দিন গ্রান্ড হোটেলের মালিক…

  • পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২

    পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত- ২

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুর স্ত্রী শান্তি রাণী (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।…

  • নীলফামারীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    নীলফামারীতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

    সিসি নিউজ।। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘আইনজীবীরা দেশের বিচার ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তাদের ভূমিকা অপরিসীম’। শনিবার বেলা ১১টার দিকে নীলফামারী সার্কিট হাউজে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন জেলা…

  • নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত

    নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখকদের নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত

    সিসি নিউজ।। নীলফামারীতে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির নীতি নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা রেজিস্ট্রার কার্যালয় চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির রংপুর বিভাগের ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মল্লিক। এসময় দলিল লেখক সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অন্যান্যের…

  • নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন রংপুরের মেয়ে কিসকুরের মাকে চাকরির আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নতুন কুঁড়ি চ্যাম্পিয়ন রংপুরের মেয়ে কিসকুরের মাকে চাকরির আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর

    সিসি নিউজ ডেস্ক।। রংপুরের পীরগঞ্জের মেয়ে ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের চ্যাম্পিয়ন কিশোরী ফুটবলার স্মৃতি কিসকুর একটি ছোট্ট আকুতি থেকেই শুরু। মায়ের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ভাগাভাগি করতে একটি মোবাইল ফোনের ইচ্ছার কথা গণমাধ্যমে জানিয়েছিলেন তিনি। সেই আকুতিতে সাড়া দিয়ে কিসকুর মায়ের হাতে মোবাইল ফোন ও নগদ অর্থসহায়তা তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী…

  • পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে কিশোরের মৃত্যু

    পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে একপর্যায়ে রিপন পানিতে তলিয়ে…

  • সৈয়দপুরে মাদকবিরোধীর কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

    সৈয়দপুরে মাদকবিরোধীর কুইজ প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত

    সিসি নিউজ।। নীলফামারী সৈয়দপুরে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা, র‍্যালি, কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পরিবার দুপুরে স্থানীয় রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট  মিলনায়তনে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর সহযোগিতায় ছাত্রবন্ধন সোসাইটির নামের সংগঠন এসব অনুষ্ঠানের আয়োজন করে। এতে সৈয়দপুর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শাতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে…

  • ‘জামায়াত নির্বাচনের আগে ধোকাবাজি করেছে’- নীলফামারীতে এমপি রানু

    ‘জামায়াত নির্বাচনের আগে ধোকাবাজি করেছে’- নীলফামারীতে এমপি রানু

    সিসি নিউজ।। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (আসন-৪) রেহেনা আক্তার রানু বলেছেন,‘জামায়াত নির্বাচন চায় নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে। নির্বাচনের আগে ধোকাবাজি করেছে, জান্নাতের টিকিট বিক্রি করেছে। যারা স্বাধীনতার বিরোধীতা করেছিলো, আসছে স্থানীয় সরকার নির্বাচনে ওই গোষ্ঠিকে প্রত্যাখ্যান করতে হবে’। নীলফামারীতে বৃহস্পতিবার দুপুরে মশিউর রহমান ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উর্দ্ধমুখিকরণ ও মসজিদ নির্মান কাজের উদ্ধোধনীতে…

  • সময় ভুলিয়ে দিয়েছে শহীদ আব্দুর রহিমকে !

    সময় ভুলিয়ে দিয়েছে শহীদ আব্দুর রহিমকে !

    ।।রাইসুল ইসলাম রোমান।। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেরই কিছু স্মৃতি থাকে। কিছু স্মৃতি আনন্দের, কিছু গৌরবের, আর কিছু স্মৃতি রক্তে লেখা। সৈয়দপুর সরকারি কলেজেরও তেমনই একটি ইতিহাস আছে—যে ইতিহাসের প্রতিটি অক্ষরে লেগে আছে এক তরুণ শিক্ষার্থীর অপূর্ণ স্বপ্ন, একটি পরিবারের আজীবনের কান্না এবং সময়ের নির্মম বিস্মৃতি। সেই নাম আব্দুর রহিম। ১৯৯৩ সাল। উচ্চ মাধ্যমিক মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের…

  • সৈয়দপুরে সুপ্ত প্রতিভার খোঁজে প্রতিযোগিতা: ১০ শিক্ষার্থী পুরস্কৃত

    সৈয়দপুরে সুপ্ত প্রতিভার খোঁজে প্রতিযোগিতা: ১০ শিক্ষার্থী পুরস্কৃত

    ।।মোহাম্মদ সজীব।। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে সৈয়দপুরের কয়া গোলাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে “সুপ্ত প্রতিভার খোঁজে” শীর্ষক আবৃত্তি, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল ইয়ুথ এডুকেটরস ফাউন্ডেশনের উদ্যোগে এবং সৈয়দপুর রিজিয়নের আয়োজনে শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ…

  • খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

    খানসামায় ইজিবাইক ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৪

    বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রসুল করিম বাবুর বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের সাবেক ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মরহুম রহিম উদ্দিনের ছেলে। পেশায় তিনি ইজিবাইক ছিলেন এবং প্রায় ২০ বছর ধরে ভ্যান ও অটোরিকশা…

  • নজরুল বর্ষ: নীলফামারীতে মনোমুগ্ধকর ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত

    নজরুল বর্ষ: নীলফামারীতে মনোমুগ্ধকর ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠিত

    সিসি নিউজ।। নজরুল বর্ষ উপলক্ষে জেলায় অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নৃত্য ও নজরুল সংগীত পরিবেশনের মাধ্যমে কবির সৃষ্টিকর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ওই অনুষ্ঠানের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে…

  • নীলফামারীতে বন্ধুসভার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

    নীলফামারীতে বন্ধুসভার গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

    সিসি নিউজ।। নীলফামারীতে ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ শ্লোগানে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে নীলফামারী প্রেসক্লাব চত্বরেওই কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবিএম মন্জুরুল আলম। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানু। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নীলফমারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান, প্রথম আলো…

  • সৈয়দপুরে জাতীয় পুরুস্কারপ্রাপ্ত ৪ শিক্ষককে সম্মাননা প্রদান

    সৈয়দপুরে জাতীয় পুরুস্কারপ্রাপ্ত ৪ শিক্ষককে সম্মাননা প্রদান

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত নীলফামারীর ৪ শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। সৈয়দপুরের আব্বাস আলী ফাউন্ডেশনের উদ্যোগে আজ রোববার বিকাল ৫টার দিকে স্থানীয় এক রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন ২০২৬ সালের জাতীয় পর্যায়ে প্রধান শিক্ষক নীলফামারীর কিশোরগঞ্জের শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত…

  • নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

    নীলফামারীতে আদা ক্ষেত থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

    সিসি নিউজ।। নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া দোলার পাড় নামক স্থান থেকে কমল চন্দ্র রায় (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সকালে ওই এলাকার একটি আদা ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ। নিহত কমল চন্দ্র কচুকাটা বন্দরপাড়া গ্রামের বীরেণ চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন কবিরাজ। নিহতের পারিবারিক সূত্র…

  • ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

    ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

    সিসি নিউজ ডেস্ক।। রংপুরের পীরগাছায় একই স্থানে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে স্টেশন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টা ১০ মিনিটে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক…

  • সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

    সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

    সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার ভোররাতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ফরিদপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ডিবি পুলিশের ওসি আব্দুল মোত্তাল্লিব সরকার। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাঈম মিয়া…

  • রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

    রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

    সিসি নিউজ।। উজানের ঢল ও ভারি বর্ষনের কারণে দেশের কয়েকটি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উত্তরাঞ্চলের রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজ শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও আগামী তিন দিনে…

  • নীলফামারীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

    নীলফামারীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

    সিসি নিউজ।। নীলফামারীতে সনাতন হিন্দু ধর্মের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় শিব মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইস্কন) উদ্যোগে পৃথক দুটি রথযাত্রা শহর প্রদক্ষিণ করে। শ্রী শ্রী কেন্দ্রীয় শিব মন্দিরের রথযাত্রার নেতৃত্ব দেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি তিমির বর্মন তপন, সাধারণ সম্পাদক…