Tag: দিনাজপুর
-

দিনাজপুর-৩ আসনে আ.লীগের সাবেক নেতার মনোনয়নপত্র দাখিল
সিসি নিউজ ডেস্ক।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দিনাজপুর-৩ (সদর উপজেলা) আসনে ‘জনতার দল’ নামে একটি রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন রবিউল ইসলাম। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০২০ সালে উপনির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। গতকাল সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তাঁর পক্ষে দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার…
-

সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩
সিসি নিউজ।।দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরে যাত্রীবাহি বাসের সাথে ব্যাটারীচালিত যাত্রীবোঝাই ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোর্শেদা বেগম (৩৫) ও আদুরী রানী (১৮) নামে ভ্যানের দুই মহিলা যাত্রী নিহত হয়েছে। তারা উভয়েই ট্রিলিয়ন গোল্ড বিডি লিমিটেড নামক পরচুলা ফ্যাক্টরীর নারী কর্মী। আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে ফ্যাক্টরীর দুইশত মিটার দূরে এ দূর্ঘটনা ঘটে। এতে…
-

ইকবালুর রহিমের জমি–প্লট ক্রোক, ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
সিসি নিউজ ডেস্ক।। দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের দিনাজপুরের জমি ও ঢাকার প্লট ক্রোক এবং আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ…
-

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতা খুন: চার নারিকেল বিক্রেতা গ্রেফতার
সিসি নিউজ।। ঠাকুরগাঁওয়ে চলন্ত একতা এক্সপ্রেস ট্রেনে পপকর্ন বিক্রেতা আল আমিনকে (৩০) ছুরিকাঘাতে খুনের সাথে জড়িত চার ফেরিওয়ালাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। খুনের ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় মামলার দায়ের করার ৯ ঘন্টার মধ্যে পুলিশ আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। নিহত আল আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার বতুয়াতলী গ্রামের মন্টু মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদরের…
-

দিনাজপুরে খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
সিসি নিউজ ডেস্ক।। বিএনপির চেয়ারপারসন ও দিনাজপুর-৩ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদে দলের মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছে দিনাজপুর জেলা বিএনপি। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা তৈয়বা মজুমদার ও বড় বোন খুরশিদ জাহান হকের কবর জিয়ারতের মাধ্যমে…
-

প্রশাসন যেন কোন রাজনৈতিক দলের কাছে নতিস্বীকার না করে- ভিপি নুর
বিশেষ প্রতিনিধি।। গণঅধিকার পরিষদের সভাপতি (সাবেক ভিপি ) নুরুল হক নুর বলেছেন, দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা। শনিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসস্টান্ড বটতলি মোড়ে ছোট যমুনা ব্রীজ সংলগ্ন প্রধান সড়কের পাশে…
-

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ প্রকল্প বাতিলের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন স্থানীয় গ্রাহকরা। রোববার (২ নভেম্বর) বেলা ১১টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাড়ীয়ে ফুলবাড়ীবাসী ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলার শতশত নানা শ্রেণিপেশার মানুষ। সাংবাদিক আল আমীন বিন আমজাদ এর…
-

দিনাজপুরে ভারতে পালানোর সময় গ্রেপ্তার বরিশাল ও বরগুনার দুই আ’লীগ নেতা
সিসি নিউজ।। দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় বরিশাল ও বরগুনার দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন—বরিশাল জেলার উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল…
-

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের কারাদণ্ড
সিসি নিউজ ডেস্ক।। রাজধানীর কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৪৪ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ মামলার রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আনিছ আহম্মেদ নীল (৩৫) পলাতক রয়েছেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হযরতপুর গ্রামে। ঘটনার…
-

দিনাজপুরে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু। অনুষ্ঠানে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদ -এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ড. মোঃ…
-

ট্রাকচাপায় মা ও নবজাতক নিহত
সিসি নিউজ।। দিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনূর বেগম (২৭) ও তাঁর ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনূর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী। তিনি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ…
-

প্রেমের টানে দিনাজপুরে প্রেমিকার বাড়িতে চীনা নাগরিক
সিসি নিউজ ডেস্ক।। এক বছর আগে ‘হ্যালো ট্যাগ’ অ্যাপসের মাধ্যমে বাংলাদেশি তরুণী সুরভী আক্তারের সঙ্গে পরিচয় হয় চীনা নাগরিক ইয়ং সাও সাওয়ের। গুগল ট্রান্সলেটের মাধ্যমে শুরু হয় তাদের কথোপকথন। আস্তে আস্তে সেটি রূপ নেয় ভালোবাসায়। আর সেই ভালোবাসার টানে বাংলাদেশের দিনাজপুরে এসেছেন ইয়ং সাও সাও। এবং বাংলাদেশি তরুণী সুরভীকে বিয়ে করে দিনাজপুরের বিরল উপজেলার কাজীপাড়া শিমুলতলী…
-

নীলফামারীতে তিস্তা সেচ খালের বাধ ভেঙ্গে ৩০ একরের খেত নষ্ট
সিসি নিউজ।। নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালের বাধ ভেঙ্গে ৩০ একর জমির আমন ধান খেতের সদ্য রোপিত চারা নষ্ট হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে জেলা সদরের কালিতলা ভাট্টাতলি নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে করে ওই সেচ খালে জেলা সদরের চাঁদেরহাট স্লুইচ গেট থেকে দিনাজপুরের খানসামা ও চিরিরবন্দর এলাকায় খরিপ-২ মৌসুমের সেচ প্রদান…
-

খানসামায় বিএনপির সমাবেশে হামলার প্রতিবাদে কর্নেল মোস্তাফিজুরের সংবাদ সম্মেলন
সিসি নিউজ।। দিনাজপুরের খানসামায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (১২ জুলাই) দুপুরে খানসামা উপজেলার চৌধুরী রাইস মিল চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলায় আহত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শারীরিক আঘাতের চিহ্ন প্রদর্শন করে…
-

বড়পুকুরিয়া খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে হাতের কব্জি উড়ে গেল শিশুর
বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির পাশে পরিত্যক্ত এক্সপ্লোসিভ ডিভাইস (ডেটোনেটর) বিস্ফোরণে এক শিশুর ডান হাতের কব্জি উড়ে গেছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বড়পুকুরিয়া কয়লাখনির সংলগ্ন চৌহাটি গ্রামে। আহত শিশুর নাম ইলিয়াস আলী (১০)। সে স্থানীয় একটি মাদ্রাসার নাজরা শ্রেণির শিক্ষার্থী ও চৌহাটি গ্রামের বাসিন্দা মো. আশরাফুল ইসলামের ছেলে। স্থানীয়…
-

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৮ জন অগ্নিদগ্ধ
সিসি নিউজ।। দিনাজপুর পৌর এলাকার কালিতলায় বসতবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী, শিশু ও পুরুষসহ ৮ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের সকলকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ২৪ শতাংশ অগ্নিদগ্ধ ও শ্বাসনালী পুড়ে যাওয়া রিয়াজ উদ্দিনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক…
-

এক দিনের ব্যবধানে দিনাজপুরে আরও দুই করোনা রোগী
সিসি নিউজ।। দিনাজপুরে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করার পর বৃহস্পতিবার (২৬ জুন) আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে…
-

দিনাজপুরে দুই করোনা রোগী সনাক্ত
সিসি নিউজ।। দিনাজপুরে আবারও করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দিয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এন্টিজেন টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত করা হয়েছে। আক্রান্তরা হলেন দিনাজপুর…
-

খানসামায় দিনব্যাপী কাব কার্ণিভাল অনুষ্ঠিত
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হলো “কাব কার্ণিভাল”। সোমবার (২৩ জুন) খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটসের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় এ কার্ণিভাল অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কার্ণিভালে উপজেলার ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক কাব স্কাউট অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শারীরিক কসরত, চিত্রাঙ্কন,…
-

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১০
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নাবিল পরিবহনের এক নারী যাত্রীসহ ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতরা ঘোড়াঘাট ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরই নাবিল পরিবহনের চালক ও হেলপার গা ঢাকা দেয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাটের নুরজাহানপুর এলাকায় এ…