Tag: কুড়িগ্রাম
-

বাঁশজানি সীমান্ত থেকে বিএসএফদের সিসি ক্যামেরা সরিয়ে নেওয়ার সম্মতি
জাকারিয়া হোসেন, ভূরুঙ্গামারী।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তে অবস্থিত বাংলাদেশ- ভারতের ঐতিহাসিক ঝাকুয়াটারি মসজিদের পাশে দু’দেশের সীমান্ত রেখা ঘেঁষে নো-ম্যান্স ল্যান্ডে গাছের উপরে লাগানো সিসি ক্যামেরাটি বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকে খুলে নিতে সম্মতি জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামে বাংলাদেশের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থিত…
-

ভূরুঙ্গামারীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সবকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন আয়ত্বে আনে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে আহসান এন্টারপ্রাইজ এর একটি বাস ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডে তাদের…
-

অতিরিক্ত দামে সার বিক্রি করায় ভুরুঙ্গামারীতে ৫ ডিলারকে জরিমানা
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অতিরিক্ত দামে সার বিক্রি করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিসিআইসি অনুমোদিত ৫ সার ডিলারকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) সকালে ভূরুঙ্গামারী সদরে অবস্থিত ওই ৫ সার ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ ও তা নগদে আদায় করা হয়। জানাগেছে,…
-

ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়নের হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে তিলাই ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তিলাই ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ইউপির ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে ২শ পিছ কম্বল বিতরণ করেন তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য গোলাম মোস্তফা, আনিসুর রহমান, আব্দুল বারেক, খন্দকার…
-

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৯
ভূরুঙ্গামারী প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজয় দিবসে পুস্পস্তবক দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে উপজেলার বাসস্ট্যান্ড চত্বরে বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণ…
-

কুড়িগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত
ভূরুঙ্গামারী প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী মহাসড়কের ঘন্টিঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহীগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর…
-

ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী দুই বন্ধুর মৃত্যু
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে রাতের আধারে ঘন কুয়াশায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের জয়মনিরহাট শহীদ সামাদ নগর টেকনিক্যাল কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে। মৃত ওই দুই বন্ধু হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া মুন্সী পাড়া এলাকার আব্দুল গফুর এর ছেলে রশিদুল ইসলাম (৩৯)…
-

মোবাইলে প্রেম: প্রতিবন্ধি প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মোবাইল ফোনে কথা বলা থেকে প্রেমের সম্পর্ক। কিন্তু চোখে দেখাদেখি নেই। শুধু কথামালায় সৃষ্ট মায়ায় সুদূর কুমিল্লা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সীমান্তবর্তী গ্রামে প্রেমিকের কাছে ছুটে যান প্রবাসীর কিশোরী স্ত্রী (১৭)। কিন্তু প্রেমিকের বাড়িতে গিয়ে অবাক বনে যান তিনি। প্রেমিক হতদরিদ্র পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী যুবক হোসাইন আলী (২০)। পেশায়…
-

দুস্থদের চালের ভাগ নিয়ে সংঘর্ষ
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের উলিপুরে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ-এর আওতায় অসহায়-দুস্থদের জন্য স্লিপের মাধ্যমে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। চাল বিতরণের স্লিপের ভাগ না পাওয়ায় উপজেলার দুর্গাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সদস্য সাইফুল ইসলাম সাঈদ এবং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল ইসলাম বাবলুর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। আজ রোববার দুপুরে…
-

দত্তক দেওয়া নবজাতক প্রশাসনের হস্তক্ষেপে ফিরল পরিবারে
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভাবের তাড়নায় দত্তক দেওয়া নবজাতকটিকে (কন্যা) মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার রাতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে আনুষ্ঠানিকতা শেষে নবজাতকটিকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। নবজাতকটি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের দরিদ্র শফিকুল-মরিয়ম দম্পতির পঞ্চম সন্তান। গত বৃহস্পতিবার রাতে রাতে জন্ম নেয়। নবজাতকটির মা-বাবা শনিবার…
-

কুড়িগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীদের মারধরে আওয়ামী লীগ নেতার মৃত্যু
সিসি নিউজ ডেস্ক।। মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে কুড়িগ্রামে ছাত্রলীগ নেতা–কর্মীদের মারধরে পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম সোয়ানের (৪৪) মৃত্যু হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সম্পাদক রেজভি কবির চৌধুরী বিন্দুসহ দুইজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ শুক্রবার সদর উপজেলার খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বিষয়টি…
-

কুড়িগ্রামে বিদ্যুৎহীন সাড়ে ৮ হাজার গ্রাহক
সিসি নিউজ ডেস্ক।। সাবমেরিন ক্যাবলের সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার কয়েকটি চরাঞ্চলে প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে এসব এলাকার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাড়ে আট হাজার গ্রাহক। আমনখেতে সেচ এবং বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালি সরঞ্জাম ব্যবহারে চরম বিড়ম্বনায় পড়েছে তারা। কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) তথ্য…
-

চিলমারী নদী ভাঙ্গন পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম)।। কুড়িগ্রামের চিলমারীতে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাটটি বাঁধসহ বিভিন্ন নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোঃ জাহিদ ফারুক। পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন কবলিত মানুষের দুঃখ-দুর্দশা আর থাকবে না। ভাঙ্গন প্রতিরোধে কাজ চলামান রয়েছে এবং ভাঙ্গন রোধে কাজ চলবে। খুব দ্রুত…
-

ফুলবাড়ীতে চার মন্দিরে হামলা, ৮ মূর্তি ভাঙচুর
সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে চারটি মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় ৮টি মূর্তি ভাঙচুর করে অজ্ঞাত দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রায়পাড়া গোরকমন্ডল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯২৯…
-

কুড়িগ্রামে বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে সংঘর্ষে নিহত-১, বরসহ আটক ১২
সিসি নিউজ ডেস্ক ।। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বিয়ে বাড়িতে কনের গহনা নিয়ে বর ও কনে পক্ষের সংঘর্ষে কনের দাদি নিহত হয়েছে। এ ঘটনায় বর পক্ষের বরসহ ১২ জনকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ। নিহত কনের দাদির নাম তহুরন নেছা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে কনের বাড়িতে। পুলিশ…
-

ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ৩ প্রতারক গ্রেপ্তার
সিসি নিউজ ।। কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ম্যাজিস্ট্রেট’ পরিচয়ে বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে টাকা দাবি করায় তিন প্রতারককে আটক করে স্থানীয়রা। এ সময় কৌশলে তাদের দুই সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ফুলবাড়ী থানা–পুলিশ। আজ মঙ্গলবার আটক তিনজনসহ পলাতক দুজনের নামে মামলা দায়ের করেন স্থানীয় এক…
-

পুকুরের পানিতে দুই ভাইয়ের মৃত্যু
সিসি নিউজ ।। কুড়িগ্রামের রাজিবপুরে পুকুরের পানিতে ডুবে রিজন মিয়া (৩) ও আরাফাত মিয়া (১৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার বড়াইডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। আরাফাত রৌমারী উপজেলার বানচার চর গ্রামের সাইফুদ্দীনের ছেলে এবং রিদন রাজিবপুর উপজেলার বড়াইডাঙ্গি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তারা দুজন খালাতো ভাই এবং নানাবাড়িতে থাকত। এলাকাবাসী ও…
-

আর্জেন্টিনাকে জীবনেও সাপোর্ট করব না
সিসি নিউজ ডেস্ক ।। দলের পরাজয়ে ক্ষোভে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেছেন আসিফ (২৬) নামে এক আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। গতকাল মঙ্গলবার রাতে কাতার বিশ্বকাপ ফুটবল আসরে সৌদি আরবের সঙ্গে আর্জেন্টিনার ২-১ গোলে পরাজয়ের পরপরই কুড়িগ্রাম জেলা শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আসিফ নামের ওই যুবক কুড়িগ্রাম পৌর শহরের চর কুড়িগ্রাম…
-

সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ আটক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ আটক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা হয়েছে। নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে আজ শনিবার সকালে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের থানাপাড়ার আব্দুল করিমের…
-

সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউপি চেয়ারম্যান আটক
সিসি নিউজ।। সৈয়দপুর বিমানবন্দরে আব্দুর রাজ্জাক নামে এক ঢাকাগামী যাত্রীকে ইয়াবাসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়িন (এপিবিএন) সদস্যরা। শুক্রবার রাত ৮ টার দিকে বিমানবন্দরে তল্লাশীকালে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা পাওয়া গেছে। আটক আব্দুর রাজ্জাক কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন রাত…