সিসি নিউজ : জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ না খেলে যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে সাকিব আল হাসানকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে রোববার রাতেই ঢাকা ছাড়ছেন সাকিব।
রাত ৯টায় যুক্তরাষ্ট্রগামী বিমান ধরবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুধু দ্বিতীয় ম্যাচ নয় পুরো জিম্বাবুয়ে সিরিজই মিস করবেন সাকিব। আর প্রথম ম্যাচ জয়ের অন্যতম নায়ক সাকিবকে মিস করবে দল ও দেশবাসী।