• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর রাইডার্সের জার্সির স্পনসর স্বত্ব পেল বিবিএস কেবলস

Bpl1446999877খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের জার্সির স্পনসর স্বত্ব পেয়েছে দেশের স্বনামধন্য কেবল কোম্পানি বিবিএস কেবলস।
এ উপলক্ষে রোববার রাজধানীর গুলশানে রংপুর রাইডার্সের কার্যালয়ে চুক্তি সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুর রাইডার্সের চেয়ারম্যান জনাব মোস্তফা রফিকুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিবিএস কেবলসের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার,পরিচালক ইঞ্জিনিয়ার মোর্শেদ চৌধুরী ও ইঞ্জিনিয়ার মো:রুহুল মজিদ উপস্থিত ছিলেন।

রংপুর রাইডার্সের এই পথ চলায় সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত বিবিএস কেবলস। বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের অঙ্গ-প্রতিষ্ঠান বিবিএস কেবলস। বিপিএলের গেল দু আসরেও তারা সম্পৃক্ত ছিল ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। বিপিএলের পাশাপাশি দেশের খেলাধুলার উন্নয়নেও বিবিএস কাজ করতে চায় বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

বিপিএলের প্লেয়ার বাই চয়েজ – লটারিতে সাকিব আল হাসানসহ দেশি-বিদেশি বেশ কিছু তারকা ক্রিকেটারদের দলে নিয়েছে রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স জানায়, পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকও বিপিএলের তৃতীয় আসরে রংপুরে হয়ে খেলবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ