• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

বিপিএলে খেলার অনুমতি পেলেন দিলশান-মেন্ডিসরা

BPL1447843503খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে শ্রীলঙ্কার ক্রিকেটারদের খেলা নিয়ে শঙ্কার মেঘ কেটে গেল। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ৭ ক্রিকেটারকে বাংলাদেশের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এই ৭ ক্রিকেটার হলেন- জীবন মেন্ডিস, অজান্তা মেন্ডিস, তিলকারত্নে দিলশান, চামারা কাপুগেদেরা, থিসারা পেরেরা, সাচিত্রা সেনানায়েকে ও সিকুগে প্রসন্ন।

এর আগে বিপিএলে ক্রিকেটার না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল এসএলসি। আগামী ২০ নভেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিমিটেড ওভার টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টকে সামনে রেখেই নিজেদের কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ১৬ ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিতে নারাজ ছিল এসএলসি।

অবশেষে সেই শক্ত অবস্থান থেকে সরে আসল এসএলসি, বিপিএলে খেলার অনুমতি দিল ৭ ক্রিকেটারকে। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতেই এসএলসি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো।

ওই ৭ ক্রিকেটার ছাড়াও বিপিএলে খেলতে যাওয়া আরো দুই শ্রীলঙ্কান ক্রিকেটার হলেন- কুমার সাঙ্গাকারা ও দিলশান মুনাবিরা। এর মধ্যে সাঙ্গাকারাকে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হলেও তিনি বর্তমানে অবসরে। আর দিলশান মুনাবিরার সঙ্গে কোনো ধরনের চুক্তি নেই এসএলসির।

আগামী ২২ নভেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের তৃতীয় আসর। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ