• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর রাইডার্সের জার্সি ও লোগো উন্মোচন

rangpur1_369671500ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম দল রংপুর রাইডার্স তাদের জার্সি ও লোগো উন্মোচন করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির কোচ, ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা উপস্থিত ছিলেন।

রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তাফা রফিকুল ইসলাম তার দলের লক্ষ্য নিয়ে বলেন, ‘শিরোপাতেই এবার চোখ রাখবে রংপুর। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারকে আমরা দলে পেয়েছি। দেশি-বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছি। শিরোপা এবার জিততেই হবে আমাদের।’

কোচ শেন জার্গেনসন ছাড়াও ক্রিকেটারদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌম্য সরকার, আরাফাত সানি, অলক কাপালি, জহুরুল ইসলাম অমি, রাসেল আল মামুন ও আল আমিন (জুনি:)।

দেশি ক্রিকেটারদের সঙ্গে রংপুরের বিদেশি সংগ্রহও বেশ ভালো। পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ড্যারেন স্যামি ও ব্যাটসম্যান লেন্ডল সিমন্স, শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা ও অফস্পিনার সাচিত্রা সেনানায়েকে এবং আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়তে সক্ষম হয়েছে  তারা। সর্বশেষ দলটিতে যুক্ত হয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার মিসবাহ-উল-হক।

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে হবে দলটিকে। রংপুরের অধিনায়ক সাকিব আল হাসান ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। স্ত্রী ও সন্তানকে দেখতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি।

আগামী রোববার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধণী ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে খেলবে সাকিবের রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ