• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১২টা গান গাইলেন কেকে

KK1448036517ঢাকা : ‘কি খবর ঢাকা, কেমন আছেন আপনারা’- বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উঠে বাংলাদেশের খোঁজ-খবর নেন ভারতের জয়প্রিয় কণ্ঠশিল্পী কেকে।

এর আগে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন কেকে। তবে এবারই প্রথম ক্রীড়াঙ্গনের কোনো অনুষ্ঠানে এলেন তিনি।

সন্ধ্যার পরপরই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মঞ্চে উঠার কথা থাকলেও রাত ৮টা ১০ মিনিটে মঞ্চে উঠেন কেকে। তার মঞ্চে উঠার পরেই স্টেডিয়ামের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়।

‘ক্যা মুঝে পায়ার হ্যা’ গান দিয়ে কেকে তার পরিবেশনা শুরু করেন। এরপর বাচনা হে হাসিনো ছবির ‘খোদা জানে’ ছবির গানটি গান।

পরিবেশনার তালিকায় ছিল গ্যাংস্টার ছবির ‘তুহি মেরে স্যাব হে’, জান্নাত ছবির ‘জারা সা’, বাজরঙ্গী ভাইজান ছবির ‘তু জো মিলা’, ডন ছবির ‘ম্যা হু ডন’ গানও।

এ ছাড়া  ‘হাম রাহে ইয়া না রাহে’, হাম দিল দে চুকে সানাম ছবির ‘তারাপ তারাপ’, নিউইয়র্ক ছবির ‘হ্যা জুনুন’, গুন্ডে ছবির ‘ও শোনা’, দেশি বয়েস ছবির ‘দেশি বয়েস’ গান গেয়ে শোনান।

কেকে স্টেজ ছাড়েন রাত ৯.২৮ মিনিটে। মঞ্চ ছাড়ার আগে বাংলাদেশের গায়ক জেমসের ‘আলবিদা’ গানটি গান তিনি।

৭৮ মিনিটের স্টেজ পারফরম্যান্সে ১২টি গান পরিবেশন করেন কেকে। শেষ গান পরিবেশনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক শেখ সোহেলকে ধন্যবাদন জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ