• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জ্যাকুলিনের ‘পাঁচ মিনিট’

Jakline_03_611978586ঢাকা : কথা ছিল প্রায় আধা ঘণ্টা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। কিন্তু জ্যাকুলিন কিছুই করলেন না। আসলেন আর গেলেন!

পারফর্ম করলেন মাত্র পাঁচ মিনিট! আর মাত্র পাঁচ মিনিটের পারফরম্যান্সে বাংলাদেশ থেকে নিয়ে গেলেন কাড়ি কাড়ি টাকা।

বিশ্বস্ত এক সূত্র মোতাবেক, পাঁচ মিনিটের জন্যে জ্যাকুলিনকে দিতে হয়েছে প্রায় ৩০ লাখ টাকা!

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের কনসার্টে রাত ৯.৩৫ মিনিটে মঞ্চে আসেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ।

খোলা পালকিতে জ্যাকুলিনকে মঞ্চে উঠিয়ে নিয়ে আসা হয়। সে সময়ে মোবাইলে সেলফি তুলছিলেন তিনি। এরপর চারটি রিমিক্স গানে পারফর্ম করেন তিনি। মাত্র পাঁচ মিনিটেই বাংলাদেশের কোটি প্রেমীদের মাতিয়ে দেন জ্যাকুলিন।

প্রথমে কিক ছবির ‘মার জাওয়া’ গানে নিজের পরিবেশন শুরু করেন বলিউডের এই হার্টথ্রুব নায়িকা। এরপর রয় ছবির ‘চিটিয়া কালাইয়া’ ও কিক ছবির `জুম্মে কি রাত’  ও রয় ছবির ‘সুরাজ ডুবা হ্যায়’ গান দিয়ে নিজের পাঁচ মিনিটের পরিবেশনা সাজান জ্যাকুলিন। দুটি ছবিতেই মূল নায়িকার চরিত্রে অভিনয় করেন এ সেনশেসন।

মঞ্চ ছাড়ার পর বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি এই জায়গাটা খুব পছন্দ করি।’ বাংলায় বলেন, ‘কেমন আছো। আমি তোমাকে ভালোবাসি। আমি খুব শিগগিরই বাংলাদেশে আসতে চাই। আশা করছি পরবর্তী আসরেও আপনারদেরকেও পাব। বিপিএল উপভোগ করুন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ