• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বালোতেল্লির স্বপ্ন

Balotelli1449052972খেলাধুলা ডেস্ক : ইউরোপের সেরা পাঁচটি ক্লাবের  তালিকা করলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে যে কেউ সেখানে স্থান দিতে চাইবে। তাই ইউরোপ সেরা এই দুটি ক্লাবে খেলা যে কোনো তারকা ফুটবলারেরই স্বপ্ন থাকে। এবার স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়ালের  হয়ে খেলার ইচ্ছা পোষণ করেছেন এসি মিলানের তারকা স্ট্রাইকার মারিও বালোতেল্লি।

চলতি মৌসুমের শুরুতে লিভারপুল থেকে ধারে এসি মিলানে আসার পর শুরুটা অসাধারণ ছিল বালোতেল্লির। কিন্তু অক্টোবরের শুরুতে ইনজুরিতে পড়েন তিনি। বর্তমানে সেই ইনজুরি কাটিয়ে উঠার চেষ্টা করছেন ইতালিয়ান এই তারকা।

বর্তমানে এসি মিলানের জার্সি গায়ে খেললেও ভবিষ্যতে রিয়ালের হয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বালোতেল্লি। এ প্রসঙ্গে মার্কা প্লাসকে দেওয়া এক সাক্ষাতকারে বালোতেল্লির এসি মিলান সতীর্থ ডিয়েগো লোপেজ বলেন, ‘মারিও অন্যদের মতো নিজের বিজ্ঞাপন সবার সামনে তুলে ধরতে চায় না। সে অসাধারণ একজন মানুষ এবং ফুটবলার হিসেবেও বেশ ভালো। তার ফুটবল প্রতিভা সম্পর্কে প্রত্যেকেই জানে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা তার স্বপ্ন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ