খেলাধুলা ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা আঞ্চলিক পর্বের ফাইনাল ম্যাচ খেলতে নেপাল গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল।
শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওয়ানা হন কৃষ্ণা রানী, সানজিদারা। রবিবার সকাল ১১টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।