• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নেপালকে হারিয়ে শিরোপা বাংলাদেশের মেয়েদের

footbal21450599286খেলাধুলা ডেস্ক : নেপালকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

রোববার কাঠমান্ডুর আর্মি শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারায় বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের মেয়ে মারিয়া।

গত এপ্রিলে হওয়ার কথা ছিল এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপের এই ফাইনাল ম্যাচটি। কিন্তু সে সময় নেপালে শক্তিশালী ভূমিকম্পের কারণে ফাইনালটি স্থগিত হয়ে যায়। পরে নতুন সূচিতে রোববার নির্ধারণ করা হয় ম্যাচটি।

৭০ মিনিটের ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। গোলের খেলা ফুটবলে সাফল্য পেতেও খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। ম্যাচের ১৬ মিনিটেই বাংলাদেশকে এগিয়ে দেয় স্ট্রাইকার মারিয়া।

এরপর প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে লিড দ্বিগুণ করার দারুণ এক সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু বাংলাদেশ অধিনায়ক কৃষ্ণা রানী সরকার নেপালের গোলরক্ষক রাবিতা কুমারীকে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেয়।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখায় বাংলাদেশের মেয়েরা। ৫৪ মিনিটে সতীর্থ এক খেলোয়াড়ের সঙ্গে ওয়ান-টু খেলে আরেকটি দারুণ সুযোগ তৈরি করেছিল কৃষ্ণা রানী। তবে এবার তার শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।

অন্যদিকে স্বাগতিক নেপালের মেয়েরা তেমন কোনো ভালো সুযোগই তৈরি করতে পারেনি। বরং বাংলাদেশই শেষ দিকে আরো কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু ব্যবধান আর বাড়াতে পারেনি। তবে শিরোপা জয়ের জন্য মারিয়ার ওই একটি গোলটি যথেষ্ট ছিল।

কোনো বড় টুর্নামেন্টে এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম শিরোপা জয়ের কীর্তি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশের হাতে শিরোপা তুলে দেন নেপালের প্রধানমন্ত্রী খাগড়া প্রসাদ শর্মা অলি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ