• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

৬৫ রানেই শেষ নামিবিয়া

টাইগার ১৯খেলাধুলা ডেস্ক: বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে মাত্র ৬৫ রানেই গুটিয়ে গেছে নামিবিয়া। অথচ আগের দিনই হুংকার দিয়েছিলেন বাংলাদেশ তাদের বিপক্ষে ‘ফেবারিট ’ নয়। স্বাগতিকদের হারিয়েই গ্রুপ চ্যাম্পিয়ন হবেন তারা।

মঙ্গলবার সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে নামিবিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নামিবিয়া। স্পিনারদের ঘূর্ণিতে রীতিমত দিশেহারা হয়ে পড়ে তারা। তবে নামিবিয়ার বিপর্যয়ে শুরুটা এনে দেন পেসার সাইফুদ্দিন। ইনিংসের চতুর্থ ওভারে নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরান ফর্মে থাকা ওপেনিং ব্যাটসম্যান লফটি-এটনকে।

এক ওভার পরে নিজেদের ভুলে বিপর্যয় আরো বাড়িয়ে তোলে নামিবিয়া। ওভার থ্রো থেকে রান নিতে গিয়ে উইকেটরক্ষক জাকির হোসেনের সরাসরি থ্রোতে আউট হন জেন গ্রিন। ১০ রানে দুই উইকেট হারানোর পর ওপেনার নিকো ড্যাভিনকে সঙ্গে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন লোহান লরেন্স।

১০ ওভার শেষে স্পিনারদের আক্রমণে আনেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দুই ওভার পর থেকেই শুরু হয় তাদের ভেলকি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে মাত্র ৬৫ রানেই গুটিয়ে দেন নামিবিয়াকে। আর নামিবিয়ার উইকেট বৃষ্টিতে একে একে সামিল হলেন সব স্পিনারই। স্পিনারদের হয়ে শুরুটা করেন শাওন গাজী। এরপর মিরাজ, আরিফুল ইসলাম জনি ও সাঈদ সরকার।

নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন নিকো ড্যাভিন। এছাড়া লোহান লরেন্স করেন ১৭ রান। এই দুই ব্যাটসম্যান ছাড়া নামিবিয়ার আর কোন ব্যাটসম্যান দুই অংকের কোঠা ছুঁতে পারেননি।

বাংলাদেশের পক্ষে আরিফুল ৯, শাওন ১০ এবং মিরাজ ১২ রান দিয়ে দুটি করে উইকেট পান। এছাড়া সাঈদ ও সাইফুদ্দিন ১টি উইকেট নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ