• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বাঘ-সিংহ মুখোমুখি

খেলাধুলা ডেস্ক ।। এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ টিকিট মিলেছে শ্রীলঙ্কার। আয়ারল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচে আইরিশরা হেরে যাওয়ায় গ্রুপ ‘এ’ থেকে রানার্সআপ হয়েছে নামিবিয়া। শ্রীলঙ্কা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন।

এদিকে, একদিন আগেই বিশ্বকাপ বাছাই পর্বের ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েই দ্বিতীয় রাউন্ডে গেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড।

গ্রুপ রানার্সআপ হওয়ায় বাংলাদেশ খেলবে গ্রুপ-১ এর হয়ে। রবিবার (২৪ অক্টোবর) বিশ্বকাপের মূল পর্ব খেলতে নামবে বাংলাদেশ। সেখানে তারা খেলবে বাছাই পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নদের সঙ্গে। সেখানে প্রতিপক্ষ হিসেবে পেল শ্রীলঙ্কাকে। তাই সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে বাঘ-সিংহ মুখোমুখি হবে।  ক্রিকেটে বাংলাদেশকে বাঘ ও শ্রীলঙ্কাকে সিংহ বলা হয়

শ্রীলঙ্কা ছাড়াও বিশ্বকাপে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের।

বিশ্বকাপ বাছই পর্ব নিশ্চিত করে মূল পর্ব খেলতে ইতিমধ্যে দুবাই পৌঁছিয়েছে বাংলাদেশ দল। আজ শুক্রবার (২২ অক্টোবর) টাইগাররা পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ