• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

ঢাকা টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, জয়ের অভিষেক

সিসি নিউজ ডেস্ক ।। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ। এই টেস্টে ইনজুরি থেকে সেরে ওঠা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট আট উইকেটে হেরেছে বাংলাদেশ। সিরিজে সমতা আনার ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম।

মুমিনুল জানালেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

এ ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয়ের। প্রথম টেস্টে জয় তুলে নিয়ে এরই মধ্যে সিরিজে এগিয়ে আছে পাকিস্তান।

চট্টগ্রাম টেস্টে টপ অর্ডার ভালো করতে পারেনি। এ সুযোগে কপাল খুলল অনূর্ধ্ব–১৯ দল থেকে উঠে আসা ব্যাটসম্যান মাহমুদুল হাসানের। টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটছে ২১ বছর বয়সী এ ব্যাটসম্যানের। ৮টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১ গড়ে ৫৭৪ রান করেছেন মাহমুদুল। ২টি শতকও আছে। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশের ৯৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে জয়ের। সবশেষ টেস্টে অভিষেক হয়েছিল ইয়াসির আলী রাব্বীর। সাকিব আল হাসান দলে ফেরায় সুযোগ হয়নি ইয়াসিরের।

ব্যাকআপ ওপেনার হিসেবে জয়কে চট্টগ্রাম টেস্টে নেওয়া হয়েছিল। যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের জাতীয় ক্রিকেট লিগে পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। ২ সেঞ্চুরি ও ১ হাফ সেঞ্চুরিতে ৩৪৫ রান করেছেন। সর্বোচ্চ রান ১২১, গড় রান ৫৭.৫০।

তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আবু জায়েদের জায়গায় সুযোগ পেয়েছেন খালেদ হোসেন। ইয়াসির আলীর জায়গায় ফিরেছেন সাকিব এবং সাইফ হাসানের জায়গায় আন্তর্জাতিক অভিষেক হল মাহমুদুলের।

বাংলাদেশ দল

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ হোসেন, ইবাদত হোসেন।

পাকিস্তান দল

আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নোমান আলী ও শাহিন আফ্রিদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ