• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনয়ে ফিরলেন আশরাফুল

সিসি নিউজ ডেস্ক ।। তখন তিনি দেশের ক্রিকেটের সুপারস্টার। ফিক্সিং কলঙ্কে তখনো জড়াননি। সেই ২০১০ সালে ‘টি টোয়েন্টি’ নামের একটি খণ্ড নাটকে কাজ করে নিজের অন্য প্রতিভার কথাও জানান দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার বছর দুয়েক পরেই তার জীবনে ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময়ের শুরু হয়। ১১ বছর পর তিনি একটি ধারাবাহিক নাটকে কাজ শুরু করেছেন।

জানা গেছে, আশরাফুল অভিনীত ধারাবাহিক নাটকটির নাম ‘গোল্ডেন সিক্স’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন তারিক মুহাম্মদ হাসান। আজ ২৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে রাজধানীর কয়েকটি লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। ‘গোল্ডেন সিক্স’ নাটকটি শিগগিরই বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

গণমাধ্যমকে অভিনয়ে ফেরা প্রসঙ্গে আশরাফুল বলেন, ‘এর আগেও তারিক ভাইয়ের নাটকে অভিনয় করেছিলাম। প্রথমবার সেভাবে বুঝতেই পারিনি অভিনয় কেমন করে করতে হয়। কিন্তু এবার অনুশীলনও করতে হয়েছে। চরিত্রটি কীভাবে ফুটিয়ে তোলা যায়, তা নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলেছি। আশা করছি পরবর্তী পর্বগুলোর শুটিং পরিকল্পনা মতোই হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ