• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

মেসির অন্ধ ভক্ত সাবেক ব্রাজিলিয়ান অধিনায়ক

সিসি নিউজ ডেস্ক ।।  বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়েতে এসে খুব বেশি আলো ছড়াতে না পারলেও বছরটা ভাবে কাটিয়েছেন লিওনেল মেসি। এই বছরেই আর্জেন্টিনাকে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়েছে আন্তর্জাতিক ট্রফি এনে দিয়েছেন। বছরের শেষে নভেম্বরে জিতেছেন রেকর্ড সপ্তম ব্যালন ডি অর।

মেসির সপ্তম ব্যালন জেতার পর অনেকেই আবার মেসির সমালোচনাও করেছেন। জানিয়েছেন এবারের ব্যালন মেসির প্রাপ্য ছিল না। কাফু অবশ্য বলছেন যোগ্য হিসেবেই এটা জিতেছেন মেসি। এক সাক্ষাৎকারে সাবেক এই ব্রাজিলিয়ান অধিনায়ক বলেন, ‘আমি সব সময় দুর্দান্ত ফুটবলারদের পছন্দ করি। লিওনেল মেসিও একজন দুর্দান্ত ফুটবলার। আমি তার অন্ধ ভক্ত। সে এবারের ব্যালন ডি’অর জিতেছে। একটা করে বছর কাটানোর পর সে আরও অভিজ্ঞ হয়। সেই সঙ্গে আরও ভালো ফুটবলার হয়ে উঠে।’

প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলের মানুষও যে মেসির খেলা ভালোবাসে। ব্রাজিলেও আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভক্তের সংখ্যা কম নেই। কাফু বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের ব্যাপারে কী বলব? সে এমন একজন খেলোয়াড় যে কি না ফুটবল দিয়ে ব্রাজিলসহ পুরো বিশ্বের মানুষের চোখে প্রশান্তি এনে দেয়।

সর্বশেষ কোপায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন মেসি। কাফু ২০২২ কাতার বিশ্বকাপেও শিরোপা নির্ধারণী ম্যাচেও এই দুই দলকে দেখতে চান, ‘সবার আশা, বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিল মুখোমুখি হবে। কাতার বিশ্বকাপের ফাইনালে এই দুই দল খেললে সেরা হবে। এটা শুধু  আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্যই না, গোটা আমেরিকার জন্যই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ