সিসি নিউজ ডেস্ক ।। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দর্শক থাকছে। নির্দিষ্ট আসনের ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করাতে সরকারের সঙ্গে আলোচনা করছে বিসিবি। ২৩ তারিখ থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের টিকিট ২২ তারিখ থেকে পাওয়া যাবে। টিকিটের সর্বনিম্ন মূল্য ১৫০ টাকা। সর্বোচ্চ ১০০০ টাকা।
আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে সাগরিকার বাইটেক মোড়ে টিকিট বুথে অগ্রীম টিকিট বিক্রি করবে বিসিবি।
ম্যাচের আগের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট। ভিআইপি গ্যালারির ছাদের উপরে টিকিটের দর ১ হাজার টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট ৫০০ টাকা, ক্লাব হাউজ ৩০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ১৫০ টাকা।