• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিটনের পঞ্চম সেঞ্চুরি

সিসি নিউজ ডেস্ক ।। ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন লিটন দাস। বাংলাদেশের সবশেষ সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। সাত মাস পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। তার সেঞ্চুরি রাঙানো ইনিংসে ভর করে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা।

আজ শুক্রবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। উদ্বোধনী জুটিতে ব্যাট করতে এসে শুরু থেকে দেখে শুনে ব্যাটিং করেন লিটন। একপ্রান্তে তামিম ইকবাল ও সাকিব আল হাসান বিদায় নিলেও অন্যপ্রান্তে উইকেট আগলে ব্যাট চালিয়ে যান তিনি।

৬৫ বলে আট চারে অর্ধশতকের পর বাউন্ডারি হাঁকানোতে মনোযোগ দেন লিটন। মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে আফগান বোলারদের চোখ রাঙিয়ে ব্যাট করেন তিনি। পরের পঞ্চাশ করতে খুব বেশি বল খেলেননি লিটন। ১০৭ বলেই ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন তিনি।

লিটন এর আগে শতক পেয়েছিলেন জিম্বাবুয়ের মাটিতে ২০২১ সালের জুলাইতে। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ১৯১ বল মোকাবিলা করেছিলেন ১০২ রান। পরের দুই ম্যাচে ২১ ও ৩১ রানের দুটি ইনিংস খেলেন তিনি। যদিও আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচে ১২ বলে করেন মাত্র ১ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ