• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে শুরু হলো টেনিস কমপ্লেক্সের নির্মান কাজ

সিসি নিউজ।। নীলফামারীতে শুরু হলো টেনিস কমপ্লেক্স নির্মাণ কাজ। বৃহস্পতিবার দুপুরে শহরের উন্মুক্ত মঞ্চ চত্বরে ভিত্তিপ্রস্ত স্থাপনের মধ্য দিয়ে টেনিস কমপ্লেক্স নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। ২৫টি জেলা সদরে বিদ্যমান টেনিস অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নীলফামারী জেলা সদরে এক কোটি ৪০ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে টেনিস কমপ্লেক্স। কাজটি বাস্তবায়ন করছে জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী এস.এম শফিকুল আলম ডাবলু, বাংলাদেশ জাতীয় ফুটব দলের সাবেক অধিনায়ক ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন, জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. হেদায়েতুল হক মির্জা প্রমুখ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন জানান, এক কোটি ৪০ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে নিমাণাধিন কমপ্লেক্সের মধ্যে রয়েছে একটি টেনিস কোর্ট, এক তলা বিশিষ্ট প্যাভিলিয়ন ভবন, একটি সারফেস ড্রেন, প্রধান ফটক ও টেনিস কোর্টের চারদিকে গ্রীল ফেন্সিং। জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী মো. হেদায়েতুল হক মির্জা জানান, চলতি বছরের জুন মাসের মধ্যে নির্মান কাজটি সম্পন্ন হবে। নির্মাণ কাজটি বাস্তবায়ন করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান এস.এ এণ্টারপ্রাইজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ