• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোপা আমেরিকায় একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

সিসি নিউজ ডেস্ক ।। চলতি বছরেই মাঠে গড়াতে যাচ্ছে নারীদের কোপা আমেরিকার আসর। প্রতিযোগিতাটির ড্র বৃহস্পতিবার প্যারাগুয়ের আসুনসিওনেতে অনুষ্ঠিত হয়েছে। যেখানে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী ৮ জুলাই থেকে কলম্বিয়াতে পর্দা উঠবে নারী কোপা আমেরিকার আসর। কলম্বিয়ার কালি, বুকারামাঙ্গা ও আর্মেনিয়া শহরের তিন ভেন্যুতে হবে নারী কোপা আমেরিকার নবম আসরের সব খেলা।

অংশগ্রহণকারী দশটি দলকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে। এবারের নারী কোপা আমেরিকায় এ গ্রুপে রয়েছে কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে ও বলিভিয়া। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা ও উরুগুয়ে।

নারীদের কোপা আমেরিকায় অংশ নিবে ১০ দল। সেখানে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, পারাগুয়ে এবং বলিভিয়া। ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা এবং উরুগুয়ে। দুই ধাপে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রথম ধাপে অনুষ্ঠিত দুই গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে জায়গা করে দেওয়া হবে চূড়ান্ত ধাপে।

চূড়ান্ত ধাপে জায়গা পাওয়া দলগুলোকে নিয়ে সেমিফাইনাল এবং শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করা হবে। আর কোপা আমেরিকার এবারের চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় দল সুযোগ পাবে পরবর্তী নারী ফুটবল বিশ্বকাপে খেলার।

এবারের কোপা আমেরিকাতে প্রাইজমানিও বাড়িয়েছে কনমেবল। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১৫ লাখ ডলার। আর রানার্স আপ দল পাবে ৫ লাখ ডলার।

নারীদের কোপা আমেরিকার আট আসরের সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর ২০০৬ সালে একবারের জন্য কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছিল আর্জেন্টিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ