• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ক্রিকেটকে বিদায় জানালেন বেনেট

সিসি নিউজ ডেস্ক ।। সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন নিউজিল্যান্ডের পেস বোলার হামেস বেনেট। তবে এখনই নয়, চলতি ২০২১-২০২২ মৌসুম শেষ করেই ক্রিকেট থেকে অবসর নেবেন এই তারকা ক্রিকেটার। সম্প্রতি এক বিবৃতির মাধ্যমে নিজের অবসরের কথা জানিয়েছেন এই কিউই ক্রিকেটার।

অবসরের কথা জানিয়ে বেনেট বলেন, ‘একটি ছোট ছেলে হয়ে টিমারুর নেটে যখন বল করতে শুরু করেছিলাম, তখনও স্বপ্ন দেখিনি এমন ক্যারিয়ার উপভোগ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘ওল্ড বয়েস টিমারুর ক্রিকেট ক্লাব, যার সাথে আমার ক্রিকেট শুরু, টিমারু বয়েস হাই স্কুল, সাউথ ক্যান্টাবুরি ক্রিকেট, ক্যান্টাবুরি ক্রিকেট, ক্রিকেট ওয়েলিংটন ও নিউজিল্যান্ড ক্রিকেট এবং অন্য সেরা ক্লাব যাদের সাথে আমি বছরের পর বছর খেলেছি, তারা সবাই আমার ক্রিকেটের স্বপ্ন অর্জনে সহায়তা করেছে। দারুণ সব খেলোয়াড়, অধিনায়ক ও কোচদের সাথে আমি খেলেছি এবং তাদের সাথে কাজ করায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি।’

আর ২০২০ সালে টি-টোয়েন্টি অভিষেক হয় বেনেটের। ২০২১ সালের সেপ্টেম্বরে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন বেনেট। ক্যারিয়ারে একমাত্র টেস্টে কোন উইকেট পাননি বেনেট। ১৯ ওয়ানডেতে ৩৩ ও ১১টি টি-টোয়েন্টিতে ১০ উইকেট নিয়েছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯, জাতীয় দল, ঘরোয়া আসরে ওয়েলিংটন ও ক্যান্টাবুরির হয়ে খেলেছেন বেনেট।

২০০৫ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর ৭৯টি প্রথম শ্রেণী ও ১১২টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন বেনেট। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬১ ও লিস্ট ‘এ’তে ১৬০টি উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী বেনেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ