সিসি নিউজ ডেস্ক ।। চলতি আইপিএলের শুরুর আগেই শিরোপাধারী চেন্নাই সুপার কিংস জানিয়ে দিয়েছিল, রবীন্দ্র জাদেজা হচ্ছেন দলটির অধিনায়ক। তবে তার অধীনে শুরুটা মোটেও ভালো হয়নি শিরোপাধারী চেন্নাই সুপার কিংসের। এর ফলে অধিনায়কত্বটা আবারও মহেন্দ সিং ধোনির কাছেই ফিরিয়ে দিয়েছেন জাদেজা। চেন্নাই অধিনায়ক নিজেও পারফর্ম করতে পারছিলেন না। সে কারণে নিজের খেলাতে মনোযোগ দিতেই মূলত অধিনায়কত্বটা ছেড়ে দিয়েছেন তিনি, সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।