• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার দল ঘোষণা

সিসি নিউজ ডেস্ক ।। দুই টেস্টের সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা দলের। এজন্য ২৩ জনের প্রাথমিক দল থেকে ১৮ জনের দল নির্বাচন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচকেরা। গত ২২ এপ্রিল ২৩ জনের প্রাথমিক দল দিয়েছিলেন লঙ্কান নির্বাচকেরা। তবে এটি চূড়ান্ত দলটির ব্যাপারে ক্রীড়া মন্ত্রীর অনুমোদন নিতে হবে তাদের।

সফরে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে থেকে। শ্রীলঙ্কা দল আগামী ৮ মে বাংলাদেশে আসবে।

বাংলাদেশ সফরের প্রাথমিক দলে এর আগে রোশান সিলভাকে নেওয়া হয়েছিল। কিন্তু এই সফরের আসতে না চাওয়ায় তাঁর বদলে নেওয়া হয়েছে কামিন্দু মেন্ডিসকে।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

উৎস: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ