• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পিছিয়ে পড়েও ফাইনালে বাংলাদেশ

সিসি নিউজ ডেস্ক ।। এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত হয়েছে শেষ চারে ওঠার মাধ্যমে। তবে সেমিতেই থেমে যেতে চাননি বাংলাদেশ দলের হকি খেলোয়াড়েরা। লক্ষ্য বাছাইপর্বের শিরোপা। থাইল্যান্ডকে হারিয়ে সেই লক্ষ্য থেকে মাত্র এক ম্যাচ দূরে রেজাউল করীম বাবুর দল।

ব্যাংককে বাছাইপর্বের সেমিফাইনালে আজ স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে প্রথম কোয়ার্টারেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। পরের কোয়ার্টারে গোল শোধ তো হয়েছেই, থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়ে সহজ এক জয় পেয়েছে বাংলাদেশ।

ছানাছোল রুংনিয়মের ৯ মিনিটের গোলে প্রথম কোয়ার্টারে বাংলাদেশকে বেকায়দা পরিস্থিতিতেই ফেলে দিয়েছিল থাইল্যান্ড। দ্বিতীয় কোয়ার্টারেই ঘুরে দাঁড়ান জিমিরা। ফিল্ড গোলে সমতা ফেরান রোমান সরকার। প্রথমার্ধের বিরতির দুই মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান বাড়ান পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম।

বিরতির পর আবারও ব্যবধান বড় করেন আশরাফুল ইসলাম। ৩৪ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটিও এসেছে সেই পেনাল্টি কর্নার থেকে। ৪৬ মিনিটে ফিল্ড গোলে থাইল্যান্ডের ম্যাচে ফেরার রাস্তা বন্ধ করে দেন রকিবুল ইসলাম রকি।

আগামীকালের ফাইনালে বাংলাদেশ সময় ৫টায় চেনা প্রতিদ্বন্দ্বী ওমানের বিপক্ষে খেলবে ইমান গোপিনাথানের দল। দিনের প্রথম সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে ২-০ গোলে হারিয়েছে ওমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ