• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ড্রয়ে শেষ চট্টগ্রাম টেস্ট

সিসি নিউজ ডেস্ক ।। চতুর্থ দিন প্রথম সেশনে বাংলাদেশের ধীর গতির ব্যাটিংয়ের পর চট্টগ্রাম টেস্টের ফল পাওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশ যে পরিমাণ স্কোর দাঁড় করায় তাতে ড্রয়েই সমাপ্তির ইঙ্গিত পাওয়া যায়। পঞ্চম দিন টানা তিন সেশনে ব্যাটিং করে নিষ্ফল ম্যাচের ইতি টানে লঙ্কানরা।

আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন সেশনে ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ইনিংসের স্কোর ছিল ৪৬৫ রান।

প্রথম ইনিংসে ২৬ রানে পিছিয়ে দিন শুরু করেন দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস। দলীয় ১০৬ রানের মেন্ডিসকে ফিরিয়ে ৬৭ রানের এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। খানিক পরই নতুন ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফেরান তিনি।

মধ্যাহ্ন বিরতির পর লঙ্কান অধিনায়ক করুণারত্নকে (৫২) ফেরান নিজের চতুর্থ শিকার করেন তাইজুল। আরেক ব্যাটার ধনাঞ্জয়া ডি সিলভা দারুণ শুরু করলেও ব্যক্তিগত ৩৩ রানে তাকে ফেরান সাকিব। এরপর আর কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। শেষ ড্র মেনে নেয় উভয় দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ