• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বক্সিং দেশের পতাকা ওড়ালেন জুরাছড়ির সুরকৃষ্ণ

সিসি নিউজ ডেস্ক ।। দেশের প্রথম পেশাদার বক্সিং ‘সাউথ এশিয়ান প্রফেশনাল বক্সিং ফাইট নাইট—দ্য আল্টিমেট গ্লোরি’ ৬১ কেজি লাইটওয়েট ইভেন্টে  জিতেছেন রাঙামাটির জুরাছড়ির সুরকৃষ্ণ চাকমা।

টুর্নামেন্টে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের শুরুতেই অ্যাটাক করতে গিয়ে রিংয়ে পড়ে যান নেপালি বক্সার মহেন্দ্র বাহাদুর চাঁদ, ফলে নকডাউনের পয়েন্ট পান সুরকৃষ্ণ চাকমা। চার রাউন্ড শেষে তিন বিচারকের কাছ থেকে ৪০-৩৬,৪০-৩৬, ৩৭-৩৯ পয়েন্ট পেয়ে লড়াই জিতে নেন জুরাছড়ির  এই  বক্সার।

তার এই জয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ।

দেশের প্রথম পেশাদার বক্সার সুরকৃষ্ণ চাকমা। ব্রিটিশ-বাংলাদেশি বক্সার আলী জ্যাকোর হাত ধরে পেশাদার জগতে যাত্রা শুরু হয়েছিল তাঁর ২০১৮ সালে। ভারতে গিয়ে দুটি লড়াই জিতেছিলেন। সেই শুরু, আর সেখানেই ইতি হতে চলেছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের। আলী জ্যাকোর সঙ্গে যোগাযোগ হারিয়েছিলেন, হারিয়েছিলেন পেশাদার জগতের পথটাও।

অবশেষে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের (বিবিএফ) উদ্যোগে সেই সুর রিংয়ে নেমেছেন দেশের মধ্যেই।

বাংলাদেশ নেপাল ছাড়াও ভারতের এক বক্সার অংশ নেন এ আসরে। এই ইভেন্টে মোট তিনটি আন্তর্জাতিক লড়াই হয়। এ ছাড়া আরও চারটি লড়াইয়ে স্থানীয় আটজন বক্সার লড়েন।

এই বক্সিং থেকেই আন্তর্জাতিক অঙ্গনায় প্রথম সাফল্য পেয়েছিল বাংলাদেশ ১৯৮৬ সালে, সিউলে দশম এশিয়ান গেমসে। সেই আসরে ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের মোশাররফ হোসেন। এশিয়ান গেমসের ইতিহাসে বাংলাদেশের সেটাই ছিল প্রথম পদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ