• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে ভেট্টোরি

সিসি নিউজ ডেস্ক ।। গত মাসে পাকিস্তান সফরে সাময়িকভাবে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। এবার পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে অস্টেলিয়া দলের সহকারী কোচের পদে বসতে যাচ্ছেন তিনি। পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দল এবং তাদের প্রক্রিয়া দেখে ভালো লেগেছে বলেই পূর্ণ দায়িত্ব নিতে রাজি হয়েছেন তিনি।

মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে বাংলাদেশের সাবেক এই স্পিন পরামর্শক জানান, ‘পাকিস্তানে অস্ট্রেলিয়া দল, তাদের পরিকল্পনা ও প্রস্তুতির পুরো প্রক্রিয়াটা দেখে আমার যথেষ্ট ভালো লেগেছে। অজিরা খুবই মজবুত ও ঐক্যবদ্ধ একটা দল। ভবিষ্যৎ সম্ভাবনা ও সাফল্যের দুর্দান্ত একটা সামর্থ্য আছে দলটার ভেতর।’

বর্তমান অস্ট্রেলিয়া দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তার সহকারী হিসেবেই ভেট্টোরিকে দায়িত্ব দেয়া হয়েছে।

খেলোয়াড়ি জীবনে ছিলেন অস্ট্রেলিয়ার প্রবল প্রতিদ্বন্দ্বী। ক্যারিয়ার শেষে কোচ হিসেবে তাদেরই আরও শক্তিশালী করতে এবার কাজ করবেন ড্যানিয়েল ভেটোরি। এর আগেও এই দুজন কাজ করেছেন একসঙ্গে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে অবশ্য দুজনের ভূমিকাটা ছিল বিপরীত। তখন ভেট্টোরি ছিলেন হেড কোচ আর ম্যাকডোনাল্ড ছিলেন তার সহকারী।

নিজের ক্রিকেট ক্যারিয়ারে ভেট্টোরি ছিলেন অজিদের প্রবল প্রতিদ্বন্দ্বী। কোচিং ক্যারিয়ারে এসে এবার কিনা সেই প্রতিদ্বন্দ্বীদেরই আরও শক্তিশালী করতেই কাজ করবেন এই কিউই কিংবদন্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ