• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী সদর ও সৈয়দপুর দল চ্যাম্পিয়ন

সিসি নিউজ ।। নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট বালক ও বালিকা অনুর্ধ-১৭ জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ ফাইনাল খেলায় সৈয়দপুর উপজেলা দল ৩-০ গোলে ডোমার উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ-১৭ ফাইনালে নীলফামারী উপজেলা দল ৩-০ গোলে ডোমার উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্ব এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং নীলফামারী জেলা প্রশাসেনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টে জেলার ১৪টি দল অংশগ্রহণ করে। গত ২৯ মে এ খেলা শুরু হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ